মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
চায় গরম

IFMIFM
নির্দেশক আদিত্য দত্তার ছবির নাম হল চায় গরম৷ এর আগে আদিত্য দত্তা আশিক বনায়া আপনে এবং দিল দিয়া হ্যায় ছবিটি তৈরী করেছিলেন৷ চায় গরম নামটা শুনলে মনে হয় এরমধ্যে একটা কমেডির ছোওয়া আছে৷ হ্যাঁ কমেডির সঙ্গে এই ছবিতে রোমান্সও ভরপুর মাত্রায় থাকবে৷ গোবিন্দা, সেলিনা জেটলী, রাজপাল যাদব, অনুপম খের এবং সুনীল শেঠীকে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷

এর আগে গোবিন্দা আর সেলিনা মানি হ্যায় তো হানি হ্যায় ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন৷ আর কিছুদিনের মধ্যেই এই ছবিটি মুক্তি পাবে৷ আর এই ছবিটির শুটিং এর সময় গোবিন্দা আর সেলিনার মধ্যে খুব ভাল বন্ধুত্ব হয়ে যায়৷ নো এন্ট্রী, টম ডিক এন্ড হ্যারি আর আপনা সপনা মানি মানি এই কমেডি ছবিগুলিতে সেলিনা অভিনয় করে সফলতা লাভ করেছিলেন৷ তাই দর্শকরা তাঁকে কমেডির ভূমিকায় দেখতে যে বেশ পছন্দ করেন সেটা সেলিনা ভালই বোঝেন৷ সেইজন্য বর্তমানে সেলিনা বেশীরভাগ কমেডি ছবিতেই অভিনয় করছেন৷

এই প্রসঙ্গে উল্লেখ্য যে ফিয়ার ফেক্টার রিয়ালিটি শোএর অফার ফিরিয়ে দেওয়ার পর অভিনেত্রী পূজা বেদী কিছুদিন আগে সেলিনার সম্পর্কে উক্তি করেছিলেন যে সেলিনা মানসিক রোগগ্রস্ত৷ সেলিনা পূজার এই মন্তব্যে অত্যন্ত অসন্তুষ্ট হন৷ তিনি পূজাকে সরাসরি কিছু না বলে আইনের মাধ্যমে এর জবাব দেওয়ার চেষ্টা করছেন৷
অতিরিক্ত
অমিতাভ-শাহরুখের মধ্যে কোন বিবাদ নেই
ক্যাটারিনার নতুন নীতি
60 লাখ টাকা লোকসান করলেন সানি
করিনার নায়্ক কে? সঈফ না অক্ষয়
খলবলী হ্যায় খলবলী
স্পেগ্লিশের নকল হল কাইটস