মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অক্ষয় কি দুটো টিমের হয়ে প্রচার করবেন?

PRPR
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রত্যেকটি টিমের সঙ্গেই বলিউডের কোন না কোন তারকা জড়িত আছেন৷দিল্লী ডেয়ারডেভিলস টিমের ব্রান্ড দূত হয়েছেন অক্ষয় কুমার৷দিল্লী টিমের ব্রান্ড দূতকে আবার হয়ত মুম্বই টিমের প্রচার করতেও দেখতে পাওয়া যেতে পারে৷ আসলে মুম্বই ইন্ডিয়ান্স টিম যশরাজ ফিল্মসের সঙ্গে একটি চুক্তি করেছে৷ এই চুক্তি অনুয়ায়ী মুম্বই ইন্ডিয়ান্স টিম টশানের প্রচার করবে৷ আর টশানের তারকারা মুম্বই ইন্ডিয়ান্সের প্রচার করবে৷

মুম্বই এর ম্যাচটিতে টশান ছবির তারকারা অর্থাত সঈফ, করিনা, আর অনিল কাপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন খেলোয়াড়দের উত্সাহ দেওয়ার জন্য৷ তবে এই প্রসঙ্গে দিল্লী টিমের পি আর কোম্পানীর তরফ থেকে বলা হয়েছে অক্ষয় দিল্লী টিমে যোগ দিয়েছেন৷

সেইজন্য তিনি মুম্বাই টিমের প্রচার করবেন না৷ অপরদিকে মুম্বই টিমের পিআর কোম্পানীর মতে অক্ষয় মুম্বই ইন্ডিয়ান্স টিমের প্রোমোতে খুব শীঘ্রই নজরে আসবেন৷ এখন এটা পরিস্কার এই দুই কোম্পানীর লড়াইতে অক্ষয় ফেঁসে গেছেন৷ এবার যখন দিল্লী আর মুম্বই এর ম্যাচ হবে তখন মজা হবে৷ অক্ষয় হয়ত এক ইনিংসে দিল্লীকে আর দ্বিতীয় ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্স টিমকে উত্সাহ যোগাবেন৷
অতিরিক্ত
চায় গরম
অমিতাভ-শাহরুখের মধ্যে কোন বিবাদ নেই
ক্যাটারিনার নতুন নীতি
60 লাখ টাকা লোকসান করলেন সানি
করিনার নায়্ক কে? সঈফ না অক্ষয়
খলবলী হ্যায় খলবলী