হোগা..হোগা..হোগা কিয়া হোগা? অবশ্যই ছবি৷ সচিন পিলগাওকরের নির্দেশনায় একটি ছবি তৈরী করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ হোগা... হোগা... হোগা.. নামে এই কমেডি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জন আব্রাহাম ও আয়েশা টাকিয়া৷ কমেডির পাশাপাশি এই ছবিতে রোমান্সও সমানভাবে প্রাধান্য পাবে৷ এই ছবির শুটিং এখনও শুরু হয় নি৷
ছবির কাহিনীটা এই রকম পরিস্থিতির চাপে পড়ে এক পুরুষ এবং মহিলাকে একসঙ্গে থাকতে হয়৷ ওরা একসঙ্গে থকার ফলে যে অসুবিধার সন্মুক্ষীন ওদের হতে হয় সেই বিষয়টিকেই এই ছবির কাহিনীতে ফুটিয়ে তোলা হয়েছে৷সচিন এর আগে দীবানে, আজমাইশ, অ্যায়সি ভি কিয়া জলদি হ্যায় এই ছবিগুলো তৈরী করেছেন৷ এর আগে অনুরাগ কশ্যপের নো স্মোকিং ছবিতে জন আর আয়েশাকে একসঙ্গে অভিনয় করতে দেখতে পাওয়া গেছিল৷
তবে জন আর আয়েশাকে হোগা..হোগা..হোগা ছবিতে অফার দেওয়া হয়েছে৷ ওদের দুজনের মধ্যে কেউই এখনও এই ছবি সাইন করেন নি৷ তবে দুজনেই এখন এই ছবির স্ক্রিপ্ট পড়ছেন৷ তবে নির্দেশক সচিন এই ছবির নাম এমন রেখেছেন যে ছবির নাম পড়েই দর্শক এই ছবি সম্পর্কে আগ্রহী হয়ে পড়ছেন৷
|