মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
'লাক' ছবিতে জুটি হলেন সঞ্জয়-মিঠুন

IFMIFM
কালের নির্দেশক সোহম আবার নিদের্শনা করবেন৷ অষ্টবিনায়ক সিনেভিশান এই প্রোডাকশান হাউসের ব্যানারে তৈরী হবে এই ছবিটি৷ লাক নামে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী এবং ড্যানি৷ এই ছবিতে নায়িকা হিসাবে দুজন অভিনেত্রীকে নেওয়া হবে৷ তবে এখনও পর্যন্ত ছবির নায়িকার নির্বাচন হয় নি৷

এই ছবির গল্পে অ্যাকশানকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ সম্ভবত মে মাসের 3 তারিখ থেকে এই ছবির শুটিং শুরু হবে৷ সঞ্জয় দত্ত আর মিঠুন এই জুটিকে নিয়ে পরিচালক সোহম এই ছবিটি করছেন৷ সোহমের কাল ছবিটিতে সাসপেন্স ছিল৷ জঙ্গলের সিকোয়েন্স নিয়ে এই ছবিটি তৈরী করা হয়েছিল৷ আর লাক হল একটি অ্যাকশান থ্রিলার ছবি৷

করণ জোহরের কাল ছবিটির মধ্যে দিয়ে নির্দেশক হিসেবে সোহম তাঁর কেরিয়ার শুরু করেছিলেন৷ এরপর কোন কারনে করণের সঙ্গে সোহমের মনোমালিন্য হয়৷ করণ আর সোহমের বন্ধুত্বে দূরত্ব তৈরী হয়৷ করণের ছবিতে না হলেও অষ্ট বিনায়কের এই ছবিটি সোহমের লাক কতটা খুলবে সেটাই এখন দেখার বিষয়৷
অতিরিক্ত
হোগা..হোগা..হোগা
পারিশ্রমিক নিলেন না বিগ
মিয়ামীতেও জনপ্রিয় শিল্পা
অক্ষয় কি দুটো টিমের হয়ে প্রচার করবেন?
চায় গরম
অমিতাভ-শাহরুখের মধ্যে কোন বিবাদ নেই