মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সব ম্যাচ দেখতে পারবেন না শাহরুখ


PTIPTI
শাহরুখ খুব ভাগ্যশালী৷ কারন, যখনই তিনি স্টেডিয়ামে খেলা দেখতে যান তাঁর পছন্দের টিমই সেই ম্যাচ জেতে৷ আইপিএল লীগে তাঁর টিম কোনকাতা নাইট রাইডার্স এ পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে৷ আর দুটো ম্যাচেই শাহরুখ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন৷ দুটো ম্যাচেই শাহরুখের টিম জিতেছে৷ এবার আগামী ম্যাচটি হবে শনিবার৷ চেন্নাই চিদাম্বরম স্টেডিয়ামে৷ চেন্নাই টিমের বিরুদ্ধে এই ম্যাচটিতে শাহরুখ উপস্থিত থাকতে পারবেন না৷ কারন শাহরুখ এই সময় লন্ডন অথবা প্যারিসে থাকবেন৷

শাহরুখ বর্তমানে অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন৷ আর তিনি একসঙ্গে অনেক কাজ করছেন৷ তাঁর কর্ম ব্যস্ততা এত যে শুটিং, ক্রিকেট আবার ছোটপর্দার রিযালিটি শো সব কিছুই তিনি একসঙ্গে সামলাচ্ছেন৷ শাহরুখের টিম কলকাতা নাইট রাইডার্স চেন্নাইতে অবশ্য শাহরুখের অভাব অনুভব করবে৷

কারন প্রতিটা ম্যাচেই শাহরুখ তাঁর টিমের সঙ্গে থেকে টিমের খেলোয়াড়দের উত্সাহিত করেন৷তবে শাহরুখের দৃঢ় বিশ্বাস যে তাঁর অনুপস্থিতিতেও তাঁর টিম জয় অর্জন করবে৷ এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে, প্যারিসের গ্রেবিন বেক্স মিউজিয়ামে নিজের মূর্তির উদ্ঘাটন করতেই শাহরুখ প্যারিসে যাবেন৷ এই মিউজিয়ামে মহাত্মা গান্ধীর পর একমাত্র শাহরুখের মূর্তিই প্রতিস্থাপিত হতে চলেছে৷
অতিরিক্ত
'লাক' ছবিতে জুটি হলেন সঞ্জয়-মিঠুন
হোগা..হোগা..হোগা
পারিশ্রমিক নিলেন না বিগ
মিয়ামীতেও জনপ্রিয় শিল্পা
অক্ষয় কি দুটো টিমের হয়ে প্রচার করবেন?
চায় গরম