মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আহত হলেন বিগ বি

PRPR
সুজয় ঘোষের আলাদিন ছবির অ্যাকশান দৃশ্য করতে গিয়ে আহত হলেন বিগ বি৷ আঘাত পাওয়ার পরই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপালাতে নিয়ে যাওয়া হয়৷ এম আর আই টেস্টের পর যন্ত্রনা কমার ওষুধ দেওয়া হয়৷ তারপর তিনি আবার সেটে যান৷ সেটে গিয়ে যে টুকু শুটিং বাকি ছিল তা সম্পূর্ন করেন৷ যুবাবস্থায় অমিতাভ অনেক অ্যাকশান দৃশ্যে অভিনয় করেছেন৷

কিন্তু মাঝখানে তিনি অ্যাকশান ছবিতে অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন৷ অনেক দিন বাদে তিনি কোন অ্যাকশান দৃশ্যে অভিনয় করছিলেন আর তখনই তিনি আঘাতটি পান৷ আর এই প্রসঙ্গে উল্লেখ্য যে এই ছবির শুটিং করতে গিয়ে তিনি এর আগেও কনুইতে চোট পেয়েছিলেন৷ শুটিং-এ উপস্থিত ইউনিটের সদস্যরা জানান অমিতাভ কিক দেওয়ার দৃশ্যে অভিনয় করছিলেন৷ হঠাত করে তিনি পীঠে অত্যন্ত যন্ত্রনা অনুভব করেন৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

ইউনিটের সবাই ভেবেছিল হাসপাতাল থেকে বিগ বি আর সেটে ফিরবেন বাড়িতে গিয়ে তিনি বিশ্রাম নেবেন৷ কিন্তু হাসপাতাল থেকে তিনি সোজা সেটে যান৷ সেটে গিয়ে তিনি শুটিং শুরু করেন৷ এই ছবির নির্দেশক সুজয় ঘোষ চান জঞ্জীর এবং দীবার ছবিতে অমিতাভ ঠিক যে রকম অ্যাকশান দৃশ্য করেছিলেন এই ছবিতেও তিনি একই রকম অমিতাভের অ্যাকশান স্টাইল রাখতে চান৷ অমিতাভ প্রসঙ্গে নির্দেশক সুজয় ঘোষ জানান এই বয়সেও অমিতাভ বেশ স্ফূর্তিবাজ এবং বিগবির মধ্যে প্রচুর এনার্জী রয়েছে৷
অতিরিক্ত
সব ম্যাচ দেখতে পারবেন না শাহরুখ
'লাক' ছবিতে জুটি হলেন সঞ্জয়-মিঠুন
হোগা..হোগা..হোগা
পারিশ্রমিক নিলেন না বিগ
মিয়ামীতেও জনপ্রিয় শিল্পা
অক্ষয় কি দুটো টিমের হয়ে প্রচার করবেন?