মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আইফা থেকে দূরে সরলেন আমীর

IFMIFM
একবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড না পাওয়ার ফলে আমীর অত্যন্ত অসন্তুষ্ট হন৷ এরপর থেকে আমীর কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই সেরকম একটা যেতেন না৷ যেখানে অন্য তারকারা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতেন বা দর্শক হিসাবে উপস্থিত থাকতেন সেখানে আমীরকে দেখাই যেত না৷ খুব কমই তিনি এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতেন৷

আইফা অ্যাওয়ার্ড হল এমন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান যা শুধু তারকারাই নন, দর্শকরাও সমান ভাবে পছন্দ করেন৷ এই অ্যাওয়ার্ড প্রদানের মূল উদ্দেশ্যই হল আন্তর্জাতিক ক্ষেত্রে হিন্দীর মঞ্চ তৈরী করা৷ সেইজন্য প্রতি বছরই এই অ্যাওয়ার্ড বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত হয়৷ কিছুদিন আগে আইফা পুরস্কারের জন্য নমিনেশন তালিকা ঘোষণা করা হয়েছে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল নমিনেশন তালিকায় 2007 এর সফলতম তারে জমীন পর এই ছবিটির নাম কোথাও নেই৷ আমীর এই পুরস্কার সমারোহ থেকে দূরে থাকতে চান বলে হয়ত তিনি নমিনেশন তালিকা থেকে তাঁর ছবির নাম সরিয়ে নিয়েছেন৷

পি.বি.আর পিকচার্স হল আইফা অ্যাওয়ার্ড আয়োজন করে৷ অপরদিকে তারে জমীন পর ছবিটির সহনির্মাতা হল এই কোম্পানী৷ তাঁরা হয়ত আমীরের এই সিদ্ধান্তকে সন্মান জানিয়েছেন৷ আবার কেউ কেউ মনে করছেন অমিতাভ যেহেতু আইফার সঙ্গে জড়িত আছেন সেইজন্য আমীর এর থেকে দূরে থাকাটাই উচিত মনে করছেন৷
অতিরিক্ত
আহত হলেন বিগ বি
সব ম্যাচ দেখতে পারবেন না শাহরুখ
'লাক' ছবিতে জুটি হলেন সঞ্জয়-মিঠুন
হোগা..হোগা..হোগা
পারিশ্রমিক নিলেন না বিগ
মিয়ামীতেও জনপ্রিয় শিল্পা