মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
হেঁটে প্রেস কনফারেন্সে গেলেন অমিতাভ

NDND
অমিতাভ যখন মুম্বইতে থাকেন তখন প্রতি রবিবার তিনি তাঁর ফ্যানদের সঙ্গে অবশ্যই দেখা করেন৷ এই বার অ্যাশ অভির বিবাহ বার্ষিকীর দিনে অমিতাভের বাংলোর বাইরে প্রচুর সংখ্যক দর্শক তাদের অভিনন্দন জানাতে এসেছিলেন্৷ আর ঐ দিন অমিতাভের সরকার রাজ ছবির প্রেস কনফারেন্সে যাওয়ার ছিল৷ বাড়ির কাছেই একটা ফাইভ স্টার হোটেলে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল৷

অমিতাভ তাঁর সব ফ্যানদের সঙ্গে সাক্ষাত করেন৷ এরপর তিনি যখন প্রেস কনফারেন্সে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসেন তখন ট্রাফিক জ্যাম দেখে তাঁর মনে হয় সঠিক সময়ে তিনি প্রেস কনফারেন্সে পৌঁছাতে পারবেন না৷ তখনই তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন৷

অমিতাভের সঙ্গে তাঁর স্ত্রী জয়া বচ্চন এবং অমরসিং ও হেঁটে হোটেল পর্যন্ত যান৷ রাস্তাতে অমিতাভকে হাঁটতে দেখে তাঁর ফ্যানরা হতচকিত হয়ে যান৷ বিগ বিকে দেখার ইচ্ছা অনেকেরই পূরন হয়৷
অতিরিক্ত
আইফা থেকে দূরে সরলেন আমীর
আহত হলেন বিগ বি
সব ম্যাচ দেখতে পারবেন না শাহরুখ
'লাক' ছবিতে জুটি হলেন সঞ্জয়-মিঠুন
হোগা..হোগা..হোগা
পারিশ্রমিক নিলেন না বিগ