গ্যাঙ্গস্টার এবং মেট্রো ছবির নির্দেশক অনুরাগ বাসু বলেছেন এবার অমিতাভের রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত৷ আনুরাগের এই কথাতে বিগ বির ফ্যানরা হয়ত অসন্তুষ্ট হবেন৷ বলিউডের অধিকাংশ তারকা, নির্মাতা এবং নির্দেশকরা হলেন বিগ বির ফ্যান৷ অনুরাগের এই মন্তব্যে এদের মধ্যে অনেকেই আপত্তি জানিয়েছেন৷ সবাই একটা কথাই বলেছেন যে অমিতাভের কি করা উচিত সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার অনুরাগকে কে দিয়েছে? অমিতাভের সম্বন্ধে কিছু বলার ক্ষমতা অনুরাগের নেই৷
এই প্রসঙ্গে সঞ্জয় লীলা বনশালী, হেমা মালিনী, অনুপম খের, মধুর ভান্ডারকার, ইরফান খান, রামগোপাল ভার্মা এরা সকলেই বলেছেন অমিতাভ কতদিন অভিনয় করবেন এটা সম্পূর্নই তাঁর উপর নির্ভর করছে৷ তাদের মতে অমিতাভ হলেন একজন মহান অভিনেতা৷ বয়সের সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ে আরও পরিপক্কতা এসেছে৷ গত কয়েক বছর ধরে তাঁর সব ছবিই হিট হয়েছে৷
এক ফিল্ম পত্রিকাকে সাক্ষাতকার দেওয়ার সময় অনুরাগ বসু জানান, ' অমিতাভ একজন মহান তারকা৷ আমি ওনার একজন বড় ফ্যান৷ আমি অমিতাভের অনেক ছবিই দেখেছি৷ কিন্তু রামুর আগের মত ছবিতে অভিনয় করার থেকে তাঁর এখন রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত৷' কিন্তু অনুরাগ নিজে এই মন্তব্যের সত্যতা খন্ডন করে বলেছেন যে তিনি অমিতাভ সম্বন্ধে এই ধরনের কোন মন্তব্যই করেন নি৷ তিনি আরও জানান তিনি অনেক ছোট মানুষ৷ অমিতাভের সম্বন্ধে এই ধরনের মন্তব্য করার ক্ষমতা তাঁর নেই৷ তবে এই প্রসঙ্গে বিগ বি জানান কারো শলাপরামর্শের প্রয়োজন তাঁর নেই৷ কারো কথাতে তিনি বলিউডে আসেন নি৷
|