মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কিয়া আপ পাঁচবি পাশ সে তেজ হো?

PRPR
সুপারস্টার শাহরুখ সঞ্চালিত কিয়া আপ পাঁচবি পাশ সে তেজ হো? এই রিয়ালিটি শোটি আজ থেকে স্টার প্লাসে শুরু হতে চলেছে৷ এই অনুষ্ঠানে ডাক্তার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এই সকল শ্রেনীর মানুষদের পঞ্চম শ্রেনী পর্যন্ত যে কোন প্রশ্নের উত্তর দিতে দেখা যাবে৷ এই শোএর প্রতিযোগীরা সঠিক উত্তর দিতে পারলে পাঁচ কোটি টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারবেন৷

এই শো এর প্রথম দিনের শুটিং আরম্ভ হওয়ার আগে শাহরুখ সেটে পাঁচটা শিশুকে (শ্রিয়া শর্মা, দেহরিয়া সোরেচা, অনুভব মোতিলাল, শ্রীপর্না ঘোষাল এবং মিলনজিত ভট্টি) নিয়ে পূজো করেন৷ শো এর প্রথম প্রতিযোগী হলেন 39 বছরের বেদুকা রামালক্ষ্ণী৷ এম.এ গোল্ড মেডেলিস্ট বেদুকা হিন্দীতে পি এইচ ডি করছেন৷ তিনি হলেন উড়িষ্যার জসগুড়া শহরের অধ্যাপক৷

শাহরুখ বেদুকা রামালক্ষ্ণীকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবেন্৷ বেদুকার স্বামী অ্যাস্ট্রোলজীর খুব ভাল জ্ঞান আছে৷ তিনি বলেন বেদুকা এক কোটি টাকা পর্যন্ত জিততে পারবেন৷ তবে বেদুকা কতদূর ওব্দি পৌঁছাবেন তা জানার জন্য কিয়া আপ পাঁচবি পাশ সে তেজ হো এই শোটি দেখতে হবে৷
অতিরিক্ত
অমিতাভের কি রিটায়ারমেন্ট নেওয়া উচিত?
সরকার রাজের প্রমোশনে রামু
সেপ্টেম্বরে হবে সোনির আইডল 4
হেঁটে প্রেস কনফারেন্সে গেলেন অমিতাভ
আইফা থেকে দূরে সরলেন আমীর
আহত হলেন বিগ বি