মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
এবার আইটেম দৃশ্যে টিউলিপ

IFMIFM
বর্তমানে বেশীরভাগ খ্যাতনামা তারকারাই আইটেম গানের দৃশ্যে পর্দাতে নজরে আসছেন৷ হৃত্বিক আর শাহরুখও ক্রেজি-4 ছবিতে আইটেম গানের দৃশ্যে অভিনয় করেছেন৷ শুধু নায়কেরাই নয়, নায়িকারা এই দৌড়ে সামিল আছেন৷ ক্যাটারিনা থেকে শুরু করে দীপিকা সকলেই এখন আইটেম দৃশ্য করছেন৷ এর থেকে টিউলিপ যোশী কি করে পিছিয়ে থাকেন?

টিউলিপকে রানওয়ে ছবিতে আইটেম দৃশ্যে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ এর আগে বেশীরভাগ ক্ষেত্রেই টিউলিপ গম্ভীর চরিত্রে অভিনয় করেছেন৷ এই প্রথম টিউলিপ কোন আইটেম দৃশ্যে অভিনয় করবেন৷ এই ছবিতে টিউলিপ এক বার গার্লের ভূমিকায় অভিনয় করছেন৷ আইটেম গানটাতে টিউলিপের সঙ্গে অমরজিতকেও দেখতে পাওয়া যাবে৷

কিছুদিন আগে কোলাবার মুকেশ মিলসে এই গানটার শুটিং সম্পন্ন হয়েছে৷ এই ছবিতে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন লাকি আলী, দীপল শা এবং রউফ লালা৷ এই ছবির বেশীরভাগ অংশটাই মরিসাসে শুটিং করা হয়েছে৷ আর এই ছবিটি নির্দেশনা করছেন সুনীল তিবারী৷
অতিরিক্ত
ফের শোলের রিমেক বানাবেন রামু
আমার টশান হল দুটো জিনস: অনিল কাপুর
কিয়া আপ পাঁচবি পাশ সে তেজ হো?
অমিতাভের কি রিটায়ারমেন্ট নেওয়া উচিত?
সরকার রাজের প্রমোশনে রামু
সেপ্টেম্বরে হবে সোনির আইডল 4