মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অবশেষে নাম পেলেন কুণাল

IFMIFM
যশরাজ ব্যানারের একটি ছবির নাম নিয়ে কুণাল কোহলীকে খুব সমস্যায় পড়তে হয়েছিল৷ কারন ছবির নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ তবে বর্তমানে কুণাল এই সমস্যা মুক্ত হয়েছেন৷ অনেক চেষ্টার পর তিনি অবশেষে নাম খুঁজে পেয়েছেন৷ ছবিটিতে নির্দেশনা করেছেন কুণাল কোহলী৷ আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঈফ, রাণী৷

নাম নিয়ে অনেক অনুসন্ধান কুণাল চালিয়েছেন৷ অবশেষে তিনি এই ছবিটার নাম দিয়েছেন থোড়া ম্যাজিক থোড়া প্যায়ার৷ এতদিন পর্যন্ত এই ছবিটাকে কুণালের ছবি নামেই সম্বোধন করা হত৷ কিন্তু এখন এর নাম পাওয়া গেছে৷ এই ছবিটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুণাল জানান, আমাদের জীবনে উত্থান পতন আছে৷ আবার জীবনে আনন্দ যেমন আছে তেমন দুঃখও আছে৷ যখন আমাদের সময় খারাপ যায় তখন আমরা অন্যের সাহায্য পেতে চাই৷ ভালবাসা পেতে চাই৷ আর চমত্কারের প্রত্যাশা করি৷

কিছু জাদু এমন ঘটে যা আমাদের দুঃখকে পিছনে সরিয়ে দেয়৷ আমাদের লড়ার শক্তি যুগিয়ে দেয়৷ থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক সেইসব মানুষ দের কাহিনী যারা জীবনে চমত্কারের আশা করে৷ 27 শে জুন এই ছবিটি মুক্তি পাবে৷ ছবির নির্মাতা হলেন আদিত্য চোপড়া৷ সঈফ, রাণী আর চারটে শিশুকে নিয়ে এই ছবির কাহিনীটি রচিত হয়েছে৷ রোমান্স, কমেডি, ড্রামা আর কল্পনা সব তথ্যই এই ছবির গল্পে মজুত রয়েছে৷ কুণাল এর আগে হাম তুম এবং ফনার মত সুপারহিট ছবি তৈরী করেছেন৷ কুণালের এই ছবিটিও বক্স অফিসে সফল হবে এমনটাই আশা করা যায়৷
অতিরিক্ত
এবার আইটেম দৃশ্যে টিউলিপ
ফের শোলের রিমেক বানাবেন রামু
আমার টশান হল দুটো জিনস: অনিল কাপুর
কিয়া আপ পাঁচবি পাশ সে তেজ হো?
অমিতাভের কি রিটায়ারমেন্ট নেওয়া উচিত?
সরকার রাজের প্রমোশনে রামু