মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
থোড়া প্যায়ার থোড়া ম্যাজিকে আমিশা

IFMIFM
যশরাজ ফিল্মসের থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক ছবিতে আমিশা প্যাটেল অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করবেন৷প্রথমে বলা হচ্ছিল যে আমিশা এই ছবিতে আইটেম দৃশ্যে অভিনয় করবেন৷ কিন্তু এই গুজবটাকে খন্ডন করে ছবির নির্দেশক কুণাল কোহলী বলেন যে আমি প্রথমত আইটেম নাম্বার এই শব্দটাকে খুব ঘৃণা করি৷

আমিশা এই ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করবেন৷ আর যে গানটাতে আমিশাকে দেখতে পাওয়া যাবে তা কোন আইটেম গান নয়, এটা হল একটা পোয়েটিক গান৷ ছবিটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুণাল জানান ফ্যান্টাসি এবং রিয়ালিটিকে মিলিয়ে এই ছবির কাহিনী রচিত হয়েছে৷ এই ছবিটি বিশেষ করে শিশুদের কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে৷

তবে সকল দর্শকরাই এই ছবিটি দেখে আনন্দ পাবেন৷ এই ছবির শুটিং সম্পন্ন হয়ে গেছে৷ ছবিতে সঙ্গীত দিয়েছেন শঙ্কর-এষান-লয়৷ প্রসূনের গানে শঙ্কর এষান লয়ের সুর যে মধুর হবে এমনটাই আশা করা যায়৷ তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে মে মাসের 22 তারিখ এই ছবির মিউজিক প্রকাশিত হবে৷
অতিরিক্ত
অবশেষে নাম পেলেন কুণাল
এবার আইটেম দৃশ্যে টিউলিপ
ফের শোলের রিমেক বানাবেন রামু
আমার টশান হল দুটো জিনস: অনিল কাপুর
কিয়া আপ পাঁচবি পাশ সে তেজ হো?
অমিতাভের কি রিটায়ারমেন্ট নেওয়া উচিত?