মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অ্যাকশান দৃশ্যে চোট পেলেন আমীর

IFMIFM
বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছিল অ্যাকশান দৃশ্যে অভিনয় করতে গিয়ে অমিতাভ আঘাত পেয়েছেন৷ কিন্তু শুধু বিগবিই নয়, এবার আহত হলেন আমীর খান৷ হায়দ্রাবাদের রামোজী রাও স্টুডিওতে অ্যাকশান দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি আঘাত পান৷ একজন স্বাস্থ্যবান মানুষকে উঠিয়ে প্রাচীরের উপর ফেলা.. এই দৃশ্যটিতে অভিনয় করতে গিয়ে আমীরের হেমস্ট্রিং মাসলসে টান পড়ে৷ আমীর প্রচন্ড যন্ত্রনা অনুভব করেন৷

তত্ক্ষনাত ফিজিওথেরাপিস্টকে ডাকা হয়৷ তবে ছবির নির্দেশক এই ঘটনার পরই শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন৷ গজনী হল দক্ষিন ভারতের এক তেলেগু ছবির হিন্দী রিমেক৷ আমীর এই ছবিতে অ্যাকশান দৃশ্যে অভিনয় করার জন্য বিশেষভাবে প্রশিক্ষন নিয়েছেন৷ এছাড়া এই ছবিটির জন্য আমীর তাঁর লুকও পরিবর্তন করেছেন৷

ছবিতে বিরতির পর থেকে আমীরের নেড়া মাথা দেখতে পাওয়া যাবে৷ আর এই কারনেই আমীর তাঁর চুল ছোট করে কেটে ফেলেছেন৷আমীরের সব ছবিতেই আমীরকে এক নতুন রুপে দেখতে পাওয়া যায়৷ গজনীতে এর ব্যাতিক্রম কিছু হবে না৷ তবে আমীরও হয়ত মনেপ্রাণে চাইছেন খুব শীঘ্রই সুস্থ হয়ে গজনীর শুটিং পুণরায় শুরু করতে৷
অতিরিক্ত
থোড়া প্যায়ার থোড়া ম্যাজিকে আমিশা
অবশেষে নাম পেলেন কুণাল
এবার আইটেম দৃশ্যে টিউলিপ
ফের শোলের রিমেক বানাবেন রামু
আমার টশান হল দুটো জিনস: অনিল কাপুর
কিয়া আপ পাঁচবি পাশ সে তেজ হো?