মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ছুটি কাটাতে মালদীপ গেলেন সঈফ-করিনা


IFMIFM
সদ্য মুক্তিপ্রাপ্ত যশরাজ ব্যানারের টশান ছবিতে সঈফ আর করিনা একসঙ্গে অভিনয় করেছেন৷ এই ছবিতে সঈফ-করিনা ছাড়া অক্ষয় কুমার অনিল কাপুরের মত বড় মানের তারকারাও রয়েছেন৷কিন্তু দর্শকদের আকর্ষন রিয়াল লাইফ জুটি সঈফ আর করিনাকে নিয়েই বৃদ্ধি পেয়েছে৷ টশানের শুটিং এর হয়েছিল মুম্বই এর বাইরে৷ আর সেই কারনেই এই ছবির শুটিং-এর জন্য ওদের অনেক দিন মুম্বইএর বাইরে থাকতে হয়৷

এই ছবির শুটিং চলাকালীন সঈফ আর করিনার মধ্যে বন্ধুত্ব হয়৷ আর ধীরে ধীরে তা প্রেমের সীমায় গিয়ে পৌঁছায়৷ একনাগাড়ে শুটিং করে একটু বিশ্রাম নেওয়ার জন্য ছবি মুক্তি পাওয়ার আগেই সঈফ করিনা ছুটি কাটাতে যাবেন বলে স্থির করেছিলেন্৷ তাই ছবিও মুক্তি পেয়েছে আর সঈফ-করিনা পরিকল্পনা মাফিক অবসর কাটাতে মালদীপে গিয়ে উপস্থিত হয়েছেন৷ দুজনে একান্তে কিছু সময় কাটাতে চান৷ একে অপরকে একটু বেশীমাত্রায় জানার জন্যই বোধ হয় ওরা একসঙ্গে ছুটি কাটাতে গেছেন৷
IFMIFM


আর দুজনেই অত্যন্ত খুশীর মেজাজে রয়েছেন৷ চিত্র অনুয়ায়ী প্রথম দিন টিভিতে কিছু দেখে ওরা দুজনে হাসছেন৷ হয়ত টশানের প্রোমো দেখেই হাসছেন৷ দ্বিতীয় দিন সঈফ ক্যামেরাতে করিনাকে কিছু দেখাচ্ছেন৷ কিন্তু করিনার নজর ক্যামেরার থেকে ছোটে নবাবের দিকেই বেশী যাচ্ছে৷ সঈফ-করিনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন৷ তবে এই প্রেম বিয়ে ওব্দি পৌঁছাবে কিনা সেটাই এখন দেখার বিষয়৷
অতিরিক্ত
বর্তমানে বিয়ে চাইছেন না রামুর ঊর্মিলা
এবার বলিউডের গানের জগতে ব্রেট
অ্যাকশান দৃশ্যে চোট পেলেন আমীর
থোড়া প্যায়ার থোড়া ম্যাজিকে আমিশা
অবশেষে নাম পেলেন কুণাল
এবার আইটেম দৃশ্যে টিউলিপ