কিছুদিন আগে বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছিল যে বিবেক ওবেরয় মালয়ালাম ছবির সুপারস্টার মোহনলালের সঙ্গে মালয়ালাম ছবি কারগিলে অভিনয় করবেন৷ এই ছবিটি নির্দেশনা করছেন মেজর রবি৷ রবি এর আগে কীর্তি চক্র আর মিশন 90 ডেজের মত ছবি তৈরী করেছেন৷ বলিউডে বর্তমানে বিবেকের হাতে প্রচুর ছবির অফার রয়েছে৷
তবে এই হিন্দী ছবি ছেড়ে দিয়ে বিবেক কেন দক্ষিনের মালয়ালি ছবিতে অভিনয় করবেন্ তা নিয়ে ইন্ডাস্ট্রীর অনেকেই হতচকিত হয়ে যান৷ এই প্রসঙ্গে যখন বিবেকের প্রচারক ডেলের সঙ্গে যখন যোগাযোগ করা হয় তখন ডেল জানান বিবেক মালয়ালাম ছবিতে অফার পেয়েছেন কিন্তু তিনি ঐ অফার গ্রহন করেন নি৷ এর আগে রামগোপাল ভর্মার কোম্পানী ছবিতে বিবেক মোহনলালের সঙ্গে অভিনয় করেছেন৷ বর্তমানে বিবেক করণ জোহরের একটি ছবিতে অভিনয় করবেন৷ এই ছবিটি নির্দেশনা করবেন রেনসিল ডিসিলভা৷ ডি সিলভা এর আগে রঙ দে বসন্তী ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন৷
এই ছবিতে বিবেক ছাড়া সঈফ আর করিনাকেও অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ এর আগে সঈফ করিনার সঙ্গে বিবেক ওঙ্কারা ছবিতে অভিনয় করেছেন৷ এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে বিবেক অভিনীত মিশন ইস্তাম্বুল ছবিটি আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে৷
|