রাজশ্রী ব্যানার সব সময় পারিবারিক ছবি তৈরী করে৷ রাজশ্রী ব্যানারের ছবি এমন হয় যা পরিবারের সকল মানুষদের সাথে আপনি একসঙ্গে বসে দেখতে পারবেন৷ আর এই কারনেই এই ব্যানারের ছবি দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে বসে থাকেন৷এর আগে রাজশ্রী ব্যানারের বিবাহ ছবিটি মুক্তি পেয়েছিল৷ এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহিদ কাপুর অমৃতা রাও৷
বর্তমানে এই ব্যানারের এক বিবাহ অ্যায়সি ভি এই ছবিটির শুটিং খুব দ্রুততার সঙ্গে চলছে৷ এর আগে এক মাস পর্যন্ত ভুপালে এই ছবির শুটিং করা হয়েছে৷ এরপর মুম্বই এর ফিল্ম সিটিতে 55 দিন ধরে এই ছবির শুটিং চলেছে৷ আর্ট ডিরেক্টর সঞ্জয় ধাবাদে ভারতের ছোট শহরের মত সেট তৈরী করেছেন৷ এই সেটে ছোট শহরের ছোট গলী, মন্দির, মাঝার, খাম্বার মধ্যে ব্যানার লাগানো সবই দৃশ্যই নজরে আসবে৷ রাজশ্রী প্রোডাকশান সব সময়ই নতুন তারকাদের তাদের প্রতিভা বিকাশ করার সুযোগ দিয়েছেন৷
নির্দেশনা, সঙ্গীত পরিচালনা, অভিনয়, লেখা সব ক্ষেত্রেই রাজশ্রী প্রোডাকশানের ছবিতে নতুন তারকারা সুযোগ পেয়েছেন৷ আর এক বিবাহ অ্যায়সি হ্যায় এই ছবিতেও এর কোন ব্যাতিক্রম ঘটে নি৷ এই ছবিতে তারা নির্দেশক কৌশিক ঘটককে সুযোগ দিয়েছেন৷ কৌশিক এই প্রথম কোন ছবিতে নির্দেশনা করবেন৷ কিন্তু তিনি টেলি ধারাবাহিকে নির্দেশনা করেছেন৷ কিউকি সাস ভি কভি বহু থি, সঞ্জীবনী আর ও রহনে বালী মহলো কি এই সব জনপ্রিয় সিরিয়ালগুলোতে নির্দেশনা করেছেন কৌশিক৷ রাজশ্রী প্রোডাকশানের 52 তম ছবি হল এক বিবাহ অ্যায়সি ভি৷
এই ছবিতে সম্পর্কের গভীরতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইষা কোপিকার, সোনু সুদ, আলোকনাথ, স্মিতা জয়কর, অনঙ্গ দেশাই এবং জয়া ভট্টাচার্য৷ এই ছবিটি নির্মান করছেন কমল কুমার বরজাতিয়া, রাজকুমার বরজাতিয়া, অজিত কুমার বরজাতিয়া, অজিত কুমার বরজাতিয়া৷ এই ছবির সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্র জৈন৷
|