মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বাড়িতে থাকতে পছন্দ করেন আরশাদ

IFMIFM
বলিউডের ব্যস্ত অভিনেতাদের তালিকাতে এখন আরশাদের নামও সামিল হয়ে গেছে৷ মুন্নাভাই এমবিবিএস ছবির অসাধারন সার্কিট চরিত্রটিকে দর্শকরা আজীবন ভুলতে পারবেন না৷ কমেডি চরিত্রে আরশাদ অত্যন্ত সাবলীল অভিনয় করেন৷ আরশাদের এই দক্ষ অভিনয় আরশাদকে দিন দিন ব্যস্ত করে তুলছে৷ তবে আরশাদ কেরিয়ারের জন্য তো ব্যস্ত থাকছেন কিন্তু ব্যক্তিগতভাবে তিনি বাড়িতে থাকতেই বেশী পছন্দ করেন৷

টানা আউটডোর শুটিং-এ তিনি যখন বাইরে থাকেন তখন খুব বাড়িকে মিস করেন৷ আগামী তিন মাস আরশাদ অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাবেন৷ আর এই কারনেই তিনি মনে মনে দুঃখ পাচ্ছেন৷ আরশাদের মতে যে কোন মানুষ পরিবারের জন্যই পরিশ্রম করে আর পরিবারকেই যদি সময় না দিতে পারা যায় তাহলে আর এত পরিশ্রম কিসের জন্য৷ বর্তমানে তিনি দশ দিনের জন্য মরিশাসে শুটিং করতে যাবেন৷

মরিশাস থেকে আসার পর আবার দশ দিনের জন্য গোয়াতে যাবেন৷ গোয়া থেকে ফিরে তিনি এক সপ্তাহের জন্য লন্ডনে যাবেন৷ এরপর এক সপ্তাহ তিনি মুম্বইতেই শুটিং করবেন৷ মুম্বই এর শুটিং শেষ হয়ে গেলে তিনি আড়াই মাসের লন্ডনে শুটিং করতে যাবেন৷ শুটিং চলবে কিন্তু আরশাদের মন পড়ে থাকবে বাড়ির দিকে৷ আর হয়ত তিনি বাড়িতে ফেরার জন্য দিন গুনবেন৷
অতিরিক্ত
রামের ভূমিকায় কুণাল
যুবরাজে কোরিওগ্রাফি করবেন চিন্নী
যশরাজের ছবিতে মিনিষা
শাহিদের বন্ধুত্ব
রাখির আইটেম নাম্বারে অখুশী তেলেগী
প্রিয়নের ছবি মেরে বাপ পহলে আপ