কোয়েনা অভিনীত্ অনামিকা দ্য আনটোল্ড ছবিটি মে মাসের 2 তারিখে মুক্তি পাবে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ছবির প্রচারে কোয়েনা অংশ নেবেন না বলে জানিয়েছেন৷ এমনকি এই ছবির মিউজিক রিলিজ অনুষ্ঠানেও কোয়েনা উপস্থিত ছিলেন না৷
বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে কোয়েনা ছবির নির্দেশক অনন্ত মহাদেবনের জন্যই এই ছবির প্রমোশনে অংশ নেবেন না৷ কারন অনন্ত ছবিতে কোয়েনা অভিনীত অনেক অংশ বাদ দিয়ে কোয়েনার ভূমিকাটিকে একেবারে ছোট করে দিয়েছেন৷ এতে ছবিতে কোয়েনাকে খুব অল্প সময়ের জন্যই দেখতে পাওয়া যাবে৷
নির্দেশকের এই অমূলক আচরণে অভিনেত্রী কোয়েনা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন৷ আর এই কারনেই তিনি ছবির প্রচারে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এই ছবিতে কোয়েনা ছাড়া অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন ডিনো মরিয়া, মিনিষা লাম্বা এবং আরতি ছাবরিয়া৷ একটি রহস্যময় প্রেম কাহিনীকে কেন্দ্র করে এই ছবির কাহিনী রচিত হয়েছে৷
|