কমল হাসানের দশাবতারাম ছবির মিউজিক রিলিজ অনুষ্ঠানে বিশেষ অতিতি রুপে জ্যাকি চ্যানকে আমন্ত্রন জানানো হয়েছিল৷ জ্যাকি কমলের এই আমন্ত্রন সাদরে গ্রহন করেন৷ তিনি চেন্নাইতে আসেন৷
কিন্তু চেন্নাইতে এসে তিনি হোটেলের রুম থেকে বাইরে এক পাও বার করেন নি৷ জ্যাকির সঙ্গে দেখা করার জন্য শুধুমাত্র মল্লিকা শেরাবতকেই অনুমতি দেওয়া হয়েছিল৷ জ্যাকি হোটেলে শুধুমাত্র মিনারাল ওয়াটার নিয়েছেন৷ আর খাবারের জন্য তিনি সঙ্গে করে কুক নিয়ে এসেছিলেন৷ হোটেলের কোন খবারই তিনি গ্রহন করেন নি৷
|