বলিউডের বেশীরভাগ তারকারাই এখন চীনের বিখ্যাত মার্শাল আর্ট তাই চি শিখছেন৷ বড় পর্দা এমনকি ছোট পর্দার শিল্পীরাও তাই চি নিয়ে বিশেষ আগ্রহী হয়ে উঠেছেন৷
আসলে তাই চি খুব আস্তে শেখানো হয়৷ এরফলে শেখাও সহজ হয়ে যায়৷ আর গত কয়েক বছর ধরে তাইচি এই মার্শাল আর্টকে বিশেষভাবে প্রচার করা হয়েছে৷ ফিটনেস বজায় রাখতে এই আর্ট খুবই সাহায্য করে৷
বলিউডের তারকাদের মধ্যে অক্ষয় কুমার, জায়েদ খান এবং রণিত রায় তাইচি শিখছেন৷ আর এই আর্ট শেখা থাকলে অ্যাকশান মুভিতেও নায়কদের অভিনয় করতে সুবিধা হয়৷ আর সেই কারনেই হয়ত নায়করা তাই চির দিকে ঝুকছেন৷
|