লাভ স্টোরি 2050 ছবির সেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এই চাঞ্চল্যের কারন হল ছবির নায়ক হরমন বাবেজা আর বোমন ইরানীকে খুঁজে না পাওয়া৷ অনেকক্ষন এই দুই তারকাকে দেখতে না পেয়ে ইউনিটের সদস্যরা সকলেই তাদের খুঁজতে শুরু করে দেন৷
অবশেষে তাদের ভেনিটি ভ্যানে তাদের সন্ধান পাওয়া যায়৷ ভ্যানে বসে তারা ভিডিও গেম খেলছিলেন৷ বোমন ইরানী ভিডিও গেম খেলতে খুব ভালবাসেন৷ আর শাহরুখ ডন ছবির শুটিং এর সময় বোমনকে ভিডিও গেম খেলা শিখিয়েছিলেন৷ তখন থেকেই বোমন সেটে ভিডিও গেমিং কনসোল নিয়ে যেতে ভোলেন না৷
|