আমীর আর শাহরুখ হলেন বলিউডের দুই সুপারস্টার৷ এদের দুজনের নাম্বার ওয়ান কে এ নিয়ে মতবিরোধ আছে৷ আমীর বছরে খুব কম ছবি করেন৷ আর যা করেন তা বক্স অফিসে সাড়া জাগায়৷অপরদিকে শাহরুখের ছবির অপেক্ষায় দর্শকরা দিন গোনেন৷ বলিউডের বেশীরভাগ অ্যাওয়ার্ডই যায় শাহরুখের ঝুলিতে৷ কিছুদিন আগে আমীর বলেছিলেন তিনি হলেন নাম্বার ওয়ান আর শাহরুখ হলেন নাম্বার টু৷
এই কথা শোনার পর শাহরুখ জানান আমীরের এই মন্তব্যের কোন প্রতি উত্তর তিনি করবেন না৷ আমীরের এই মন্তব্যে এটাই প্রকাশিত হয় যে ওরা একে অপরের প্রতিযোগী৷ যদিও একে অপরের সঙ্গে সাক্ষাতকালে ওরা দুজন দুজনকে যথেষ্ট অভিনন্দন জানান কিন্তু কোথায় যেন ওদের দুজনের মধ্যে একটা প্রতিযোগী মনোভাবের পরিচয় পাওয়া যায়৷ তবে শাহরুখ আমীরের সঙ্গে অভিনয় করতে চান৷ তিনি জানান যদি কোন নির্দেশক কোন ভাল স্ক্রিপ্ট নিয়ে আসে যাতে দুজনের সম গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে তাহলে শাহরুখ আমীরের সঙ্গে অভিনয় করবেন৷
শাহরুখ রাজী হয়ে গেলে আমীর রাজী হবেন কিনা সেই বিষয়ে সন্দেহ আছে৷ কারন, আমীর ছবি নির্বাচন করার বিষয়ে অনেক চিন্তাভাবনা করেন৷ সব কিছু তাঁর মনের মত হলেই তিনি ছবিতে অভিনয় করতে সম্মতি প্রকাশ করেন৷যদি কোন নির্দেশক আমীর আর শাহরুখকে নিয়ে ছবি তৈরী করার পরিকল্পনা করেন তাহলে তাঁকে এমন কাহিনী খুঁজতে হবে যা দুজনের পছন্দ হবে৷ এমন কাহিনী কি রচিত হবে যা দুই সুপারস্টারের মনকে আকৃষ্ট করবে৷ কোন নির্দেশক কি এই দুই সুপারস্টারকে নিয়ে ছবি করার বিষয়ে ভাববেন? ভবিষ্যতই এর উত্তর দেবে৷
|