মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাজীব গান্ধীর চরিত্রে অভিনয় করবেন রণবীর


NDND
প্রকাশ ঝা সব সময় বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরী করেন৷ বর্তমান যুগের সমাজের অব্যবস্থা এবং দূর্বল দিকগুলিকে তিনি তাঁর ছবিতে ফুটিয়ে তোলেন৷ বর্তমানে তিনি তাঁর রাজনীতি ছবিটি নিয়ে ব্যস্ত আছেন৷ রাজনীতি ছবির জন্য তারকা নির্বাচন করছেন তিনি৷ রাজনীতির জন্য তিনি রণবীর কাপুরকে নির্বাচন করেছেন৷ বিশেষ করে প্রকাশ ঝা যে ধরনের ছবি তৈরী তাতে চকলেট বয় রণবীরকে যথাযথ মানাবে কিনা এ নিয়ে ইন্ডাস্ট্রীর অনেকের মনেই সংশয়ের বীজ দানা বাঁধছে৷

কিছুদিন আগে রণবীরকে তিনি তাঁর ছবির স্ক্রিপ্ট শুনিয়েছেন৷ আর স্ক্রিপ্ট শোনার পরই রণবীর এই ছবিতে অভিনয় করতে সম্মতি প্রকাশ করেছেন৷ বিশেষ সূত্রের পাওয়া খবর জানতে পারা গেছে রণবীর এই ছবিতে রাজীব গান্ধীর চরিত্রের সাদৃশ্য যুক্ত একটি চরিত্রে অভিনয় করবেন৷ এই ছবির গল্পে দেখানো হবে রণবীর বিদেশে পড়াশুনা করছেন এবং বিদেশে পড়তে গিয়ে বিদেশী এক মেয়েকে তিনি বিয়ে করেছেন৷যখন তাঁর ত্রিরিশ বছর বয়স হবে তখন তাঁর পরিবারে একটা কঠিন সমস্যা আসবে৷ এই কঠিন পরিস্থিতিতে রণবীর রাজনীতির বাগডোর সামলাবেন৷ প্রকাশ ঝা এই চরিত্রটির জন্য ঠিক এমন একজন তারকাকেই চেয়েছিলেন যার চেহারাতে সরল ভাব আছে৷ আর রণবীরের মধ্যেই তিনি ঐ সরল ভাবটা খুঁজে পেয়েছেন৷

বিশেষ সূত্রে পাওয়া খবরে আরও জানা গেছে যে রণবীরের উপরে ঝা এতই প্রসণ্ণ যে রণবীর যদি এই ছবিতে অভিনয়ে অসম্মতি প্রকাশ করতেন তাহলে তিনি ঐ ছবি তৈরীর পরিকল্পনাই বাতিল করে দিতেন৷ এমনিতে রণবীরের প্রিয় নেতা হলেন রাজীব্ গান্ধী৷ আর এই প্রিয় নেতার চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি হয়ত মনেপ্রাণে অত্যন্তই খুশী হয়েছেন৷
অতিরিক্ত
আমীরের সঙ্গে অভিনয় করতে চান শাহরুখ
বোমনের ভিডিও গেম খেলা
তারকারা শিখছেন তাই চি
মেহবুব স্টুডিওতে সোনির সেট
নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পেতে চান সিকান্দার
কুক নিয়ে এসেছেন জ্যাকি