শাহরুখের এখনও কি কোন স্বপ্ন পূরন হতে বাকি আছে? অভিনেতা হিসাবে তিনি সুপারস্টারের মর্যাদা লাভ করেছেন৷ অর্থ, সম্পদ শাহরুখের ধনভান্ডারে কোন কিছুরই অভাব নেই৷ শুধু ভারতই নয়, আপামর বিশ্বের কাছে শাহরুখ এক বহুল পরিচিত নাম৷ আন্তর্জাতিক স্তরেও তিনি মহাসন্মান লাভ করেছেন৷প্যারিসের মিউজিয়ামে ভারতের মহাত্মা গান্ধীর পরে এই প্রথম কোন ভারতীয় ব্যক্তির মূর্তি স্থান পেয়েছে৷ আর তিনি হলেন কিং খান৷ এত সব কিছু লাভ করার পরেও কি এমন স্বপ্ন শাহরুখ দেখেছেন যা এখনও পূরন হয় নি৷
ইয়েস বসের সেই গানটার কথা মনে পড়ে যায় বস ইতনা সা খাব হ্যায়.... আর সেই খাবটা হল একটা হাসপাতাল গড়া৷ শাহরুখ অনেক দিন আগেই এই হাসপাতাল গড়ার পরিকল্পনা করেছিলেন৷ কিন্তু তাঁর এই পরিকল্পনাকে এখনও তিনি বাস্তবায়িত করতে পারেন নি৷ তবে তিনি এই পরিকল্পনাকে একদিন না একদিন অবশ্যই পূরন করবেন৷ ফিল্ম, টিভিশো, বিজ্ঞাপণ, ক্রিকেটে ব্যস্ততার দরুন শাহরুখের কাছে এখন একবিন্দুও সময় নেই৷
এই প্রসঙ্গে শাহরুখের স্ত্রী গৌরী বলেন শাহরুখ যখন সব কাজ একদম বন্ধ করে দেবেন তখনই তাঁর এই স্বপ্ন পূরন হবে৷ তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে তিনি একটা হাসপাতালে তাঁর মায়ের নামে শিশু চিকিত্সা বিভাগ খুলেছেন৷ আর খুব শীঘ্রই তিনি ক্যান্সার রোগীদের জন্য একটি ওয়ার্ড খুলবেন৷ শাহরুখের হাসপাতাল গড়ার স্বপ্ন খুব শীঘ্রই পূরন হবে এমনটাই আশা করা যায়৷
|