ভারতের হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রীতে যশরাজ ফিল্মস হল একটি স্বনামধন্য প্রোডাকশান হাউস৷ যশরাজ ব্যানারের ছবি মানেই ভাল ছবি৷ যশরাজ ব্যানার সম্বন্ধে দর্শকদের এতদিন এই ধারনাই ছিল৷ কিন্তু বর্তমানে যশরাজ ব্যানার এমন কিছু ছবি তৈরী করছে যা দর্শকদের এটা ভাবতে নিশ্চয়ই বাধ্য করবে যশরাজ ব্যানারের মান নেচে নেমে গেছে৷
গত কয়েক মাস ধরে যশরাজের বেশীরভাগ ছবিই বক্স অফিসে ফ্লপ হয়েছে৷ তারা রাম পাম পাম, লাগা চুনরী মে দাগ, আজা নাচলে আর সদ্য মুক্তিপ্রাপ্ত টশান এই সব ছবি গুলিই বক্স অফিসে সফল হতে পারে নি৷ টশান ছবিটির অসফলতা স্বয়ং যশ চোপড়াকেও নিরাশ করে দিয়েছে৷ কারন তিনি টশানের স্ক্রিপ্ট নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিলেন৷
কিন্তু তাঁর আপত্তিকে তখন গুরুত্ব দেওয়া হয় নি৷ তাই টশানের বক্স অফিস পরিণাম জানার পরই যশ চোপড়া আদিত্য চোপড়ার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন৷ তিনি আদিত্যকে কিছু টিপস দিয়েছেন৷আগামীতে এই ব্যনারের যে কোন ছবি নির্মানেই যশ চোপড়া হয়ত আদিত্যকে সহায়তা করবেন৷ ফ্লপের ধারা রোধ করতেই যশজী এবার সর্বোপরি প্রয়াস চলাবেন৷ যশজী হাল ধরলে যশরাজ ব্যানারের ছবি আবার বক্স অফিসের রাজ করবে এমনটাই আশা করা যায়৷
|