এ ডি মাভেরিক বালকীর প্রথম ছবি চিনি কম দর্শকদের মনে সাড়া জাগিয়েছিল৷ এই ছবিতে বালকী অমিতাভ আর টাব্বুকে নায়ক নায়িকার ভূমিকায় রেখেছিলেন৷ ছবির গল্প, মিউজিক সব কিছুই ভাল ছিল৷ চিনী কমের পর বালকী তাঁর আগামী ছবিটির পরিকল্পনা করেছেন৷ এবার বিগ বি নন৷ এবার বালকীর ছবির নায়ক হবেন অমিতাভ পুত্র অভিষেক৷
পা নামের এই ছবির বিশেষ আকর্ষন হবে এই ছবিতে রিয়াল লাইফের পিতা পুত্রকে স্ক্রিনেও পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে৷ তবে এই ছবিতে টাব্বুকে নেওয়া হয় নি৷ অভিষেকের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা বালান৷ এর আগে অভিষেক আর বিদ্যা কোন ছবিতে একসঙ্গে অভিনয় করেন নি৷
তবে বিগ বির সঙ্গে বিদ্যা একলব্য ছবিতে অভিনয় করেছেন৷ অপরদিকে বিগ বি বিদ্যা অভিনীত পরিনীতা ছবিটি দেখেছেন৷ এই প্রসঙ্গে উল্লেখ্য যে বিগ বি বিদ্যাকে তাঁর প্রিয় অভিনেত্রী ওয়াহিদা রহমানের সঙ্গে তুলনা করেছেন৷ তবে বিদ্যা- অভিষেক জুটিকে দর্শকরা কতটা পছন্দ করবেন সেটাই এখন দেখার বিষয়৷
|