মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
প্রতিশ্রুতি পূরন করলেন বিগ বি

IFMIFM
বিগ বি তাঁর প্রতিশ্রুতি ভোলেন নি৷ কেটে গেছে অনেক গুলো বছর কিন্তু কর্ম ব্যস্ততার মধ্যেও তিনি সেই দিনের কথা ভোলেন নি৷ সালটা 1983৷ চেন্নাইতে কুলী ছবির শুটিং করছিলেন বিগ বি৷ আর একটা অ্যাকশান দৃশ্যের শট দিতে গিয়ে তিনি প্রচন্ড রকম ভাবে আঘাত পান৷ তখন তাঁকে চেন্নাই এর কেজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

সেই সময় বিগবির রক্তের প্রয়োজন ছিল৷ হাসপাতাল কর্তৃপক্ষ বিগবির জন্যই খুব অল্প সময়ের মধ্যেই রক্ত সংগ্রহ করে নিয়ে আসে৷ দীর্ঘ সময় ধরে ঐ হাসপাতালে বিগবির চিকিত্সা চলেছিল৷ হাসপাতালে ডাক্তারদের সুচিকিত্সা এবং নার্সদের সেবা বিগবিকে মৃত্যমুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল৷ সুস্থ হয়ে যাওয়ার পর বিগ বি বলেছিলেন হাসপাতালের প্রয়োজনে তিনি হাসপাতালকে সাহায্য করবেন৷ বিগবি তাঁর এই প্রতুশ্রুতি ভোলেন নি৷ কিছুদিন আগে কমল হাসানের দশাবতারম ছবির মিউজিক রিলিজ অনুষ্ঠানে বিগ বি চেন্নাইতে গেছিলেন৷

অপরদিকে অমিতাভের আসার কথা শুনে হাসপাতাল কর্তৃপক্ষ বিগবির বন্ধু নির্মাতা এস. রামানাথনকে অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন৷ নির্মাতা এস.রামানাথন যখন হাসপাতালে যাওয়ার কথা বলেন বিগ বি সঙ্গে সঙ্গেই হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান৷ হাসপাতালে কার্ডিওলজি বিভাগটি ঘুরে দেখেন৷ আর গরীব শিশুদের চিকিত্সার জন্য 11 লাখ টাকা দান করেন৷
অতিরিক্ত
পা ছবিতে জুটি হলেন বিদ্যা-অভিষেক
সোনির রিয়ালিটি শো বার পরিবার
আমীরের ছবিতে অভিনয় করবেন না চিত্রাঙ্গদা
ফ্লপের ধারা আটকাতে আদিত্যকে যশজীর টিপস
হেলিকপ্টার চালানো শিখবেন সলমান
এখনও একটা স্বপ্ন পূরন বাকি শাহরুখের