মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুজীবরের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ


IFMIFM
বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনকে এবার বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মুজীবর রহমানের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ বাংলাদেশের স্থানীয় মিডিয়ার পক্ষ থেকে এই খবর প্রকাশ করা হয়েছে৷ এই প্রসঙ্গে ছবির নির্মাতা আবদুল গফফর চৌধুরী আমেরিকা স্থিত বাংলাদেশের সংবাদ সংস্থা এএনএ কে সাক্ষাতকার দিতে গিয়ে জানান " দি পোয়েট অফ পলিটিক্স' নামে এই ছবিতে অমিতাভ শেখ মুজীবরের ভূমিকায় করবেন৷

অপরদিকে শেখ মুজীবের পুত্রের ভূমিকায় অভিষেককে দেখতে পাওয়া যাবে৷ এই ছবিটি নির্দেশনা করবেন্ বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল৷ এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে অমিতাভ ছাড়া এই চরিত্রটির জন্য অন্য কোন তারকার কথা তিনি কখনই চিন্তা করেন নি৷

শুধু অমিতাভই নয়, বচ্চন পরিবারের অন্য তারকারাও এই ছবিতে অভিনয় করবেন৷ তবে এই ছবির শুটিং কবে থেকে শুরু হবে এই বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানান নি৷ প্রথমে এই ছবিটি ইংরেজী ভাষাতে তৈরী করা হবে৷ পরে বাংলা, হিন্দী এবং অন্যান্য আঞ্চলিক ভাষাতেও এর ডাবিং করা হবে৷
অতিরিক্ত
নাগেশের ছবিতে নতুন লুকে জন
প্রতিশ্রুতি পূরন করলেন বিগ বি
পা ছবিতে জুটি হলেন বিদ্যা-অভিষেক
সোনির রিয়ালিটি শো বার পরিবার
আমীরের ছবিতে অভিনয় করবেন না চিত্রাঙ্গদা
ফ্লপের ধারা আটকাতে আদিত্যকে যশজীর টিপস