মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রাজেশ খান্না পেলেন ফালকে অ্যাওয়ার্ড

IFMIFM
30 শে এপ্রিল দাদা দাহেব ফালকের 139 তম জন্মদিন উপলক্ষ্যে তারকাদের সন্মানিত করা হয়েছে৷ এই উপলক্ষ্যে চিত্রকার বি.আর চোপড়াকে ফালকে রত্ন অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়৷ অপরদিকে সুপ্রসিদ্ধ অভিনেতা রাজেশ খান্নাকে দেওয়া হয়েছে ফালকে লিজেন্ড অ্যাওয়ার্ড৷ বি.আর.চোপড়ার তরফ থেকে এই অ্যাওয়ার্ডটি নিয়েছেন তাঁর নাতি৷ পুরস্কার নিতে যাওয়ার সময় আবেগে রাজেশ খান্নার চোখে জল এসে যায়৷

রাজেশ খান্না তাঁর ভাষণে জানান " ফিল্ম জগতের জন্যই আজ আমি সুপারস্টারের মর্যাদা লাভ করেছি৷ আমি যাদের সঙ্গে কাজ করেছি সেই সব নির্মাতাদের থেকে শুরু করে স্পট বয় পর্যন্ত সকলকেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই৷ ওদের সঙ্গে আমি আমার জীবনের দীর্ঘ 42 বছর অতিবাহিত করেছি৷ জি.পি.সিপ্পী আমাকে রাজ ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন৷ শক্তি সামন্তের জন্যই আমি সুপারস্টার হতে পেরেছি৷ যে স্নেহ ভালবাসা আমি ওদের কাছ থেকে আমি যা পেয়েছি সেই কৃতজ্ঞতা আমি শব্দে প্রকাশ করতে পারব না৷

তিনি আরও জানান যে জীবনে তিনি কিছু ভুল করেছেন৷ তিনি তাঁর ভাষণের মধ্যে শায়রীর প্রয়োগ করেন৷ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রবি টেন্ডনকেও সন্মানিত করা হয়েছে৷ রবি টেন্ডন তাঁর কন্যা রবিনার সঙ্গে এই পুরস্কার সমারোহতে উপস্থিত হয়েছিলেন৷
অতিরিক্ত
মুজীবরের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ
নাগেশের ছবিতে নতুন লুকে জন
প্রতিশ্রুতি পূরন করলেন বিগ বি
পা ছবিতে জুটি হলেন বিদ্যা-অভিষেক
সোনির রিয়ালিটি শো বার পরিবার
আমীরের ছবিতে অভিনয় করবেন না চিত্রাঙ্গদা