দেব আনন্দ বর্তমানে তাঁর চার্জশিট ছবির জন্য তারকা নির্বাচন করছেন৷ এমনিতে তাঁর ছবির জন্য অনেক তারকাকেই প্রয়োজন৷ তিনি করণ জোহরকে ছবিতে একটি চরিত্রে অভিনয়ের জন্য অফার দিয়েছিলেন৷
কিন্তু করণ দেব আনন্দের এই অফারটি গ্রহন করেন নি৷ বর্তমানে করণ অত্যন্ত ব্যস্ত আছেন৷ আর এই ব্যস্ততার জন্যই তিনি এই অফারটি গ্রহন করতে পারেন নি৷ করণের পর দেব্ মধুর ভান্ডারকে অভিনয়ের অফার দেন৷ এমনিতে মধুর হলেন দেব আনন্দের ফ্যান৷ কিন্তু মধুরও এই অফারটি গ্রহন করেন নি৷ তিনি দেবকে বলেন তিনি নির্দেশনা করতে পারবেন কিন্তু অভিনয় করতে পারবেন না৷
তবে দেব আনন্দ তাঁর ছবিতে কোন চরিত্রের জন্য তিনি নির্দেশকদের নিতে চান সেই বিষয়ে স্পষ্টভাবে বিশেষ কিছু জানা যায় নি৷ তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে দেব আনন্দের ছবিতে জ্যাকি শ্রফ অভিনয় করবেন৷
|