অভিনেতা সঞ্জয় দত্ত বর্তমানে মিউজিক অ্যালবামে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ সঞ্জয়ের বন্ধু তথা সঙ্গীত পরিচালক আনন্দ রাজ আনন্দ এই অ্যালবামের সুর দিয়েছেন৷ আসলে আনন্দ রাজ আনন্দ কিছু গান তৈরী করেছিলেন৷ এই গান তৈরী করার পর তিনি সঞ্জয়কে এই গানগুলো শোনান৷
গানগুলো সঞ্জয়ের খুব পছন্দ হয়৷ আর তিনি অ্যালবামে গান করার জন্য সম্মতি প্রকাশ করেন৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আনন্দ রাজ আনন্দ জানান, অ্যালবামের সব গান গুলোই সঞ্জয়ের জন্য তৈরী হয়েছে৷ সঞ্জয় তাঁর ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে অ্যালবামের কবে রেকর্ড করেন সেটাই এখন দেখার বিষয়৷
|