মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
শাহিদের নতুন লুক

IFMIFM
বর্তমানে সব অভিনেতা অভিনেত্রীরাই লুক পরিবর্তন করতে ব্যস্ত হয়ে পড়েছেন৷ এর থেকে শাহিদ কাপুর কি করে পিছিয়ে থাকবেন? জব উই মেটের সফলতাকে শাহিদ ধরে রাখতে চান৷ সেইজন্য শাহিদ তাঁর আগামী ছবিটির জন্য খুবই পরিশ্রম করছেন৷ শাহিদের প্রিয় নির্দেশক কেন ঘোষ একটি ছবি তৈরী করছেন যাতে শাহিদ নায়কের ভূমিকায় অভিনয় করবেন৷

এটি একটি মিউজিক্যাল ছবি৷আর এই ছবিতে শাহিদ রক স্টারের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ আর এই ছবিতেই চরিত্র অনুয়ায়ী কিছুটা আলাদা লাগার জন্য শাহিদ তাঁর লুক পরিবর্তন করছেন৷ শাহিদ তাঁর হেয়ার স্টাইল বদলাবেন৷ বেশীরভাগ ছবিতেই শাহিদকে ছোট চুলে দেখতে পাওয়া গেছে৷ কিন্তু এই ছবিতে শাহিদকে বড় চুলে দেখতে পাওয়া যাবে৷

শুধু তাই নয় এই ছবির জন্য শাহিদ রীতিমত জিমে গিয়ে বডি তৈরী করছেন৷ জব উই মেটের সফলতা শাহিদের কেরিয়ারে চমক এনে দিয়েছে৷ শাহিদ অনেক ছবিতে অভিনয়ের অফার পেয়েছেন৷ তবে কাহিনী পছন্দ হলেই শাহিদ ছবিতে অভিনয় করতে সম্মতি প্রকাশ করেছেন৷
অতিরিক্ত
মল্লিকার পোশাক নিয়ে বিবাদ
তনিশার চিন্তাভাবনাই আলাদা
সলমানকে সাহায্য করছে ক্যাটরিনা
প্রথম সিনেমাতেই সফলতা চাইছেন মিমো
লারার জন্য ডিনোর সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন কেলী
সঞ্জয়ের মিউজিক অ্যালবাম