কাজলের বোন তনিষা এবার বাংলা ছবিতে অভিনয় করবেন৷ এই ছবিটি নির্দেশনা করবেন গৌতম হালদার৷ শুধু তনিষাই নয় তনিষার মা তনুজাকেও এই ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷
তনিষা এই ছবিতে বাঙালী মেয়ের ভূমিকায় অভিনয় করবেন৷ কিছুদিন আগে তনিষার ওয়ান টু থ্রী ছবিটি মুক্তি পেয়েছে৷ জুন মাসে তনিষার সরকার রাজ ছবিটি মুক্তি পাবে৷
এই ছবিতে বচ্চন পরিবারের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন্৷ তনিষা তাঁর কেরিয়ারে দিদি কাজলের মত তো সফলতা অর্জন করতে পারেন নি৷ কিন্তু সরকার রাজ ছবিটি মুক্তি পাওয়ার পর তনিষার কেরিয়ারের গতিতে চমক আসবে এমনটাই আশা করা যায়৷
|