আয়েশা আর ফারহানের মধ্যে যে গভীর প্রেম রয়েছে বলিউডে তা কারো অজানা নয়৷ গত দুই বছর ধরে ওদের মধ্যে প্রেম চলছে৷ অন্য নায়িকাদের মত আয়েশা ও ফারহান তাদের সম্পর্ককে লোকানোর চেষ্টা করেন্ নি৷ ফারহানের সঙ্গে যে তাঁর প্রেম রয়েছে তা তিনি সব সময় প্রকাশ্যে স্বীকার করেছেন৷ নির্মাতাদেরও তিনি বলে দিয়েছিলেন যে কোন ছবিতে অঙ্গপ্রদর্শন করবেন না৷
এছাড়া এমনকি কোন ছবিতে তিনি চুম্বন দৃশ্যেও অভিনয় করবেন না৷ বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে আয়েশা আর ফারহান গোপণে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন৷ সময় আসলেই তারা তাদের বিয়ের কথা ঘোষণা করবেন৷ বর্তমানে আয়েশা দে তালি, পাঠশালা, ওয়ান্টেড প্রভৃতি ছবিতে অভিনয় করছেন৷ এই বছর আয়েশার সানডে ছবিটা মুক্তি পেয়েছিল৷ এই ছবিতে আয়েশা অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছিলেন৷
মুম্বই এর ব্রান্দা এবং কোলাবাতে ফারহানের রেস্টুরেন্ট আছে৷ খুব শীঘ্রই তিনি গোয়াতেও একটি আকর্ষনীয় হোটেল খুলবেন৷ এছাড়া ভারতের 12টা শহরেও তিনি হোটেল খোলার পরিকল্পনা করছেন৷
|