সলমান খানের ব্যাপারে বলা হয় যে যেখানে তাঁকে নিয়ম পালন করার ব্যাপারে বলা হয় সেখানে তিনি ঠিক উল্টোটাই করে বসেন৷
সলমান খান নিয়ম ভেঙ্গে খুব মজা পান৷ যদিও সলমানের ব্যাপারে কোন ধরণের ভবিষ্যবাণী চলে না কারণ তিনি সেটাই করেন যেটা তাঁর মন চায়৷ কিছুদিন পূর্বে সোনী টিভির রিয়েলিটি শো 'দশ কা দম' এর শ্যুটিংয়ের জন্য মুম্বাইয়ের একটি স্টুডিওতে যাচ্ছিলেন৷
স্টুডিওটা সলমান খানের ঘর থেকে কিছুটা দূরে৷ জগিং করতে করতে স্টুডিওতে গিয়ে সোজা তিনি ভ্যানে উঠে যান৷ এরপর তাঁর ঘুম পেয়ে যায়৷ অন্যদিকে শ্যুটিংয়ের জন্য যাবতীয় সমস্ত কিছু তৈরি থাকলেও সলমানের পাত্তা নেই৷
সলমান প্রায় চার ঘন্টা ধরে ঘুম দেন, এর মধ্যে কারুর এতটুকু সাহস হয় নি সলমানকে জাগাবে৷ এর কারণ হল সবাই জানে সলমান অসম্ভব মুডি৷ অস্ট্রেলিয়া যাওয়ার পূর্বে সলমানকে সোনী টিভির হয়ে প্রচুর এপিসোডের শ্যুটিং করতে হবে, সেই কারণে সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করছিল সলমানের৷
যদিও এই ধরণের ঘুমের ঘটনা সলমান খান পূর্বেই করেছেন ও এইকারণে সিনেমা পরিচালকরা শ্যুটিং স্থলে একটি ভ্যান রেখে দেন৷ সবাই জানে সলমান অনেক রাত পর্যন্ত পার্টিতে থাকেন ও তারপর লোকেশনে এসে ভ্যানে গিয়ে ঘুমান৷
|