'তারে জমী পর' সিনেমাটির সফলতার পর ছোট্ট নায়ক দরশীল সফারী তারকার খেতাব পেয়ে গেছেন৷
বর্তমানে দরশীলের কাছে প্রচুর প্রস্তাব আসছে অভিনয় করবার, কিন্তু পড়াশুনার জন্য তিনি এখন কোন প্রস্তাব নিতে পারছেন না৷ সেইকারণে ছুটি পাওয়ার পরই দরশীল বিজ্ঞাপণে অভিনয় করা শুরু করে দিয়েছেন৷
এছাড়াও বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যাচ্ছেন৷ সম্প্রতি মুম্বাইতে তিনি বাচ্চাদের জন্য একটি কাপড়ের দোকানের শুভারম্ভ করেন৷ এর পূর্বে দরশীল একটি ফ্যাশন শো প্রতিযোগিতায় অংশ নেন৷
আসলের দরশীলের পিতামাতা চাইছেন না শিশু অভিনেতা হিসাবে দরশীল যতটা খ্যাতি পেয়েছে সেটা তাঁর পড়াশুনাতে কোনরকম খারাপ প্রভাব ফেলুক৷
|