মধুর ভান্ডারকরের সিনেমা 'ফ্যাশন'এর মাধ্যমে বলিউড জগতে পা রেখেছিলেন মুগ্ধা গোড়সে৷
মুগ্ধাকে নিয়ে আরেকটি সিনেমা করছেন মধুর৷ আর তারজন্যই শট নেওয়ার প্রস্তুত হচ্ছিলেন৷ শ্যুটিংয়ের জন্য সেট সম্পূর্ণ তৈরি হয়ে গেছিল ও মুগ্ধাকে শট দেওয়ার জন্য ডাকা হয়৷ কিন্তু সবাই আশ্চর্য হয়ে যান মুগ্ধা শট দেওয়ার জন্য সেটে এলেন না৷
সেটের সবাই তার খোঁজ করতে থাকে৷ অনেকক্ষণ সময় ধরে খোঁজার পর সেটের এক সদস্য আচমকা মুগ্ধাকে একটি চার্চে দেখেন৷ সেখানে মুগ্ধা বসে প্রার্থনা করছিলেন৷ আসলে প্রথমবারের জন্য মুগ্ধা চার্চে গেছিলেন এবং চার্চের শান্তপ্রিয় পরিবেশ খুব ভাল লাগে৷ আর এই কারণে অনেকক্ষণ ধরে চার্চে বসেছিলেন৷
|