মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভবিষ্যতের চিন্তা রিয়ার

IFMIFM
বাংলার অন্যতম অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রিয়া সেন সিনেমাতে নিজের ভবিষ্যত অন্ধকার দেখছেন৷ আর এই কারণে অন্য বিকল্পগুলির উপর নজর দিচ্ছেন৷

রিয়া জুয়েলারী ডিজাইনিং ও ফ্যাশন টেকনোলোজীতে প্রশিক্ষণ নিয়েছেন এবং এটার উপযোগ করতে চাইছেন৷ নিজের বুটিক খোলার উপর গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছেন যাতে আগামী দিনে সিনেমাতে কেরিয়ার শেষ হয়ে গেলেও তাঁকে কোন সমস্যার মধ্যে যেন পড়তে না হয়৷

'তারা সিতারা', 'লাভ গেম' ও 'রোকড়া' রিয়ার আগামী সিনেমা, যাতে রিয়া নিজেই আশার কোন আলো দেখছেন না৷ রিয়া তার কেরিয়ার জীবনে বেশিরভাগ 'বী-গ্রেড' সিনেমাতে কাজ করেছেন৷ বড় ব্যানারের তলায় রিয়া অভিনয় করাটা পচ্ছন্দ করেন না৷

রিয়া সিনেমাতে অঙ্গ প্রদর্শন করেও দেখেছেন কিন্তু তার কোন লাভ হয় নি৷ হিন্দী সিনেমাতে নিজের অভিনয় জমল না দেখে তিনি ক্ষেত্রীয় ভাষাতে কাজ করার চিন্তাভাবনা করছেন৷ বর্তমানে তিনি বাংলায় ঋতুপর্ণা ঘোষের পরিচালনায় একটি সিনেমাতে অভিনয় করছেন৷

এছাড়া দক্ষিণের সিনেমাতেও কাজ করার চিন্তাভাবনা করছেন৷ রিয়া এটা মনে করেন যে বলিউডে তেমন কোন ভূমিকাই পান নি যার মাধ্যমে নিজের অভিনয় যোগ্যতাটা ফুটিয়ে তুলবেন৷
অতিরিক্ত
আচমকা উধাও হলেন মুগ্ধা
শাহরুখ খেলছেন ফুসবল
দরশীল এখন ব্যস্ত
সঞ্জয়কে নাচ শেখানো কঠিন
ক্রিকেট ভাল লাগে ক্যাটরিনার
তেলেগু সিনেমায় করিনা