শঙ্কর নির্দেশিত রোবট ছবিতে প্রথমে শাহরুখের অভিনয় করার কথা ছিল৷ কিন্তু শাহরুখ এই ছবিতে অভিনয় করতে অসম্মতি প্রকাশ করেন৷ কারন শাহরুখের সঙ্গে শঙ্করের মতভেদ হয়েছিল৷ কি কারনে এই মতবিরোধ হয়েছিল সেই বিষয়টি এতদিনে জানতে পারা গেছে৷ রোবট ছবিতে বিশেষ স্পেশাল এফেক্টস রাখা হয়েছে৷ শাহরুখ এই স্পেশাল এফেক্টসের কাজ তাঁর এসএফএক্স স্টুডিওতে করতে চেয়েছিলেন৷
কিন্তু শাহরুখের এই প্রস্তাবে শঙ্কর সহমতি পোষন করেন নি৷ শঙ্কর চেন্নাই এর স্টুডিওতে স্পেশাল এফেক্টসের কাজ করতে চেয়েছিলেন৷ কারন স্পেশাল এফেক্টসের কাজ করতে প্রায় 6মাস সময় লাগবে৷ আর এত দীর্ঘ সময় ধরে শঙ্কর মুম্বইতে থাকতে চান নি৷ ছবিটি শাহরুখের প্রোডাকশানের ব্যানারেই নির্মিত হচ্ছিল৷ নির্মাতা হিসাবে শাহরুখ চেয়েছিলেন তাঁর কথামতই সব কিছু হোক৷
অপরদিকে শঙ্কর হলেন দক্ষিনের একজন বিখ্যাত নির্দেশক৷ শঙ্করও শাহরুখের প্রস্তাব মেনে নিতে পারেন নি৷ এই নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ হওয়াতে শাহরুখ রোবট থেকে বেরিয়ে যান৷ শাহরুখের পর শঙ্কর রজনীকান্তকে এই ছবিতে অভিনয়ের অফার দেন৷ এই ছবিতে রজনীকান্তের বিপরীতে নায়িকা হিসাবে ঐশ্বর্য রাইকে দেখতে পাওয়া যাবে৷
|