ভুত নিয়ে অনেক বিবাদ বিসংবাদ আছে৷ কেউ ভুতের অস্তিত্বে বিশ্বাস করেন৷ আবার কেউ করেন না৷ আর এই ভুত বিষয়টি নিয়েই বি.আর.চোপড়া ভুতনাথ ছবিটি তৈরী করেছেন৷ বি.আর. চোপড়ার ভূতনাথ ছবিতে বিগ বি ভুতের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ 9 ই মে ভূতনাথ ছবিটি মুক্তি পাবে৷ ভুত প্রসঙ্গে বিগ বিকে জিজ্ঞাসা করা হলে বিগবি বলেন তিনি ভুত বিশ্বাস করেন না৷ তিনি আরও জানান যে তিনি কখনও ভুত দেখেন নি৷ এইজন্য তিনি ভুত বিশ্বাস করেন না৷
এই ছবিতে ভুতের চরিত্রটিতে অভিনয়ের জন্য অমিতাভ বিশেষ মেক আপ করেছেন৷ এমন মেক আপ করা হয়েছে যাতে অমিতাভকে পুরোপুরি ভুত বলে মনে হয়৷ এতে বিগবির নখ খুব বড় দেখানো হয়েছে৷ এই প্রসঙ্গে উল্লেখের বিষয়টি হল ভুতনাথের শুটিং চলাকালীন কিছু ফ্যান্ বিগবির সঙ্গে দেখা করতে এসেছিলেন্৷ বিগ বি তখন ভ্যানে বসে মেক আপ করছিলেন৷
বিগ বি যখন সম্পূর্ন মেক আপ রত অবস্থায় আসেন তখন ফ্যানেদের মধ্যে অনেকেই বিগবিকে দেখে ভয় পেয়ে যান৷ বিবেক শর্মা এই ছবিটি নির্দেশনা করেছেন৷ এই ছবিতে শাহরুখকেও সংক্ষিপ্ত ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ ভুতনাথে বিগবির নতুন রুপ বক্স অফিসে কতটা সাড়া জাগায় সেটাই এখন দেখার বিষয়৷
|