বর্তমানে বলিউডের বেশীরভাগ তারকারাই ছোটপর্দার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন৷ সুপারস্টার অক্ষয় কুমারও এর থেকে পিছিয়ে নেই৷ রিয়ালিটি শো ফিয়ার ফেক্টারে এবার অক্ষয় কুমারকে দেখতে পাওয়া যাবে৷ ফিল্মে স্টান্ট করা অক্ষয়ের পেশা৷ আর যে কোন স্টান্ট দৃশ্যে অক্ষয়কে খুব ভাল মানায়৷ আর এই কারনেই অক্ষয়কে ফিয়ার ফেক্টার শোতে নেওয়া হয়েছে৷
অক্ষয়ের সঙ্গে এই রিয়ালিটি শোতে ফ্যাশান এবং ফিল্মজগতের 13 জন সুন্দরী মডেল এবং নায়িকারা অংশ নেবেন৷ এদের মধ্যে মেঘনা নাইডু, পায়েল রোহতগী, দীপান্বিতা শর্মা, অঞ্জনা সুখানি, নেত্রা রঘুরমন, সয়ালী ভগত, টুপুর চ্যাটার্জী, সোনালী কুলকার্নী, পূজা বেদী, অদিতি গোয়িত্রিকার এবং ইয়ানা গুপ্তাকে অক্ষয়ের সঙ্গে দেখতে পাওয়া যাবে৷
তবে এই প্রসঙ্গে যে বিষয়টি উল্লেখের তা হল এই অনুষ্ঠানটি কলর্স নামে একটি নতুন চ্যানেলে দেখানো হবে৷ কিছুদিন আগে ব্যাঙ্ককে এই চ্যানেলটার উদ্ঘাটন হয়েছে৷ চ্যানেল উদ্ঘাটনের দিন অক্ষয় বিভিন্ন রকম স্টান্ট দেখিয়ে দর্শকদের হতচকিত করে দেন৷
|