বিগ বি এবার ওয়েবসাইট খুলবেন৷ আর কিছুদিনের মধ্যেই এটি প্রকাশিত হবে৷ এতে বিগ বির নামে একটি ব্লগ থাকবে৷ আর এই ব্লগে তিনি লিখবেন৷ এই প্রসঙ্গে বিগবি জানান আমি ব্লগে লেখা শুরু করব৷ আমার ওয়েবসাইট নির্মানের কাজটি করছে জপাক ডট্ কম এবং বিগ আড্ডা৷ আর এদের সহায়তায় তিনি তাঁর ব্লগটি চালাবেন৷
বর্তমানে একদল দক্ষ টেকনিসিয়ানরা এই ওয়েবসাইটটি নির্মানের কাজে নিযুক্ত রয়েছেন৷ এই ব্লগে লেখবার জন্য তাঁকে পারিশ্রমিক দেওয়া হবে এই বিষয়টির সত্যতা খন্ডন করে বিগবি জানান, এটা আমার ব্যক্তিগত ব্লগ৷ কেন আমি আমার ব্লগে লেখবার জন্য টাকা নিতে যাব?
এছাড়া তিনি আরও জানান যে, তাঁর ব্লগের মাধ্যম হল বিগ আড্ডা৷ আমি বিগ আড্ডার ব্রান্ড দূত নই৷ আমার ওয়েবসাইটের জন্য আমি ওদের সেবা গ্রহন করব৷
|