ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রীর অনেক তারকা এবং নির্দেশকরাই এর আগে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন৷ এবার এই সন্মান লাভ করতে চলেছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার৷ মে মাসের 9 তারিখ দ্য ইউনিভার্সিটি অফ উইন্ডসর, ওন্টারিও, কানাডা অক্ষয়কে এই মহাসন্মানটি প্রদান করবে৷
এর আগে যশ চোপড়া, অমিতাভ বচ্চন, শাবানা আজমী এবং শিল্পা শেঠীর এই ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন৷ অভিনেতা হিসাবে অক্ষয় বলিউডে প্রতিষ্ঠা অর্জন করেছেন৷
সুপারস্টার অক্ষয়ের সব ছবিই বক্স অফিসে ব্যাপক সাড়া জাগিয়েছে৷ এছাড়া অক্ষয় ছোটপর্দার রিয়ালিটি শোতেও অংশ নিচ্ছেন৷ ফিয়ার ফেক্টার নামে এই শোতে অক্ষয়কে 13 জন মডেল ও সুন্দরী নায়িকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে৷
|