মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
হিমেশের পর অভিনয়ে আসছেন শিবানি

সঙ্গীত জগতের শিল্পীরা বর্তমানে অভিনয়ের জগতে কদম রাখছেন৷ সোনু নিগম, হিমেশ রেশমিয়ার পর এবার অভিনয়ের দিকে ঝুঁকছেন গায়িকা শিবানি কাশ্যপ৷ এই প্রসঙ্গে শিবানি জানান, অনেক নির্মাতারাই আমাকে অভিনয়ের অফার দিয়েছিল৷ তবে আমি ভাল স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম৷ বর্তমানে আমি অভিনয় করতে প্রস্তুত আছি৷ অল ইন্ডিয়া রেডিও আর আমুল ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরী নজাকত এবং হাকিম তারা চান্দ অ্যালবামটির মধ্যে দিয়ে শিবানি খ্যাতি লাভ করেছিলেন৷

আমুল ইন্ডিয়া আর অল ইন্ডিয়া রেডিও শিবানিকে নিয়ে আর একটি অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করছে৷ তাঁর নতুন অ্যালবামটির সম্বন্ধে কথা বলতে গিয়ে শিবানি জানান, এই অ্যালবামটির জন্য তিনি অনেক পরিশ্রম করছেন৷ আর এরমধ্যে দর্শনের ছোঁওয়া রয়েছে৷ সির্ফ ছবির টাইটেল ট্রেকটি গেয়েছেন শিবানি৷

শুধু গানই নয়, তিনি এতে সুরও দিয়েছেন৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শিবানি জানান, সির্ফে সুর দেওয়া এটা ছিল তাঁর চমকপ্রদ অভিজ্ঞতা৷ এটা একটা রোমান্টিক কম্পোজিশান৷ যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে এই দ্রুতগতির জীবনে আপনি যাকে ভালবাসেন তাঁকেও কিছুটা সময় দেওয়া উচিত৷
অতিরিক্ত
ডক্টরেট পেতে চলেছেন অক্ষয়
বিগবির ওয়েবসাইট
ফিয়ার ফেক্টারে অক্ষয়
ভুত বিশ্বাস করেন না অমিতাভ
রজনীকান্ত নয়, রোবটের নায়ক ছিলেন শাহরুখ
চর্চায় শার্লিন চোপড়া