মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভূতনাথ একটি স্বতন্ত্র কাহিনী: অমিতাভ

IFMIFM
আর কিছুদিনের মধ্যেই বিগবির ওয়েবসাইটটি প্রকাশিত হবে৷ আর ওয়েবসাইটের ব্লগে বিগ বি নিজে লিখবেন৷ অপরদিকে 9ইমে বিগবির ভূতনাথ ছবিটি মুক্তি পাবে৷জুনে সরকার রাজ৷ সরকার রাজে বচ্চন পরিবারের সব তারকাদেরই অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ এছাড়া বিগবি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি নিয়েও ব্যস্ত আছেন৷ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে৷ অপরদিকে দ্য ওয়ার্ল্ড আনফরগেটবল ট্যুরের জন্যও বিগ বি ব্যস্ত থাকবেন৷ এরই মাঝে মুক্তি পাচ্ছে ভূতনাথ৷ ভূতনাথ সম্বন্ধে বিগ বি কি বলছেন চলুন জেনে নেওয়া যাক৷

বর্তমান যুগে ভূতনাথের মত কাহিনীর প্রাসঙ্গিকতা আছে বলে আপনি মনে করেন?

ভূতনাথের গল্পটা অন্য ভুতের গল্পের মত নয়৷ এই ছবিতে একটা শিশু আর ভুতের মধ্যে বন্ধুত্ব হয়৷ ওদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরী হয়ে যায়৷ ওরা দুজনে মিলে সব সমস্যার সমাধান করে৷

এর আগে রামগোপাল বর্মাও ভুত নামে একটি ছবি তৈরী করেছিলেন৷ কিন্তু অমোল পালেকারের পহেলী আর বিবেক শর্মার ভূতনাথে ভুতকে নতুন রুপ দেওয়া হয়েছে৷ এই বিষয়ে আপনি কি বলবেন?

বর্তমান সময়ে ভারতীয় সিনেমাতে পরিবর্তনের হাওয়া বইছে৷ যখনই কোন ছবিতে নতুন কিছু প্রয়োগ করা হয় তখন ছবি অসফলও হতে পারে৷ আবার সফলও হতে পারে৷ তবে ভূতনাথ দেখার পর আপনি এটা বলবেন না যে এটা কোন নতুন নির্দেশক তৈরী করেছেন৷

আপনি অনেক তরুন নির্দেশকদের ছবিতে অভিনয় করছেন৷ এই তরুন নির্দেশকদের মধ্যে আপনি কি বিশেষত্ব লক্ষ্য করেছেন?

নতুন প্রজন্মের নির্দেশকদের মধ্যে আমি উত্সাহ ও সফল হওয়ার প্রত্যাশা লক্ষ্য করি৷ ওরা টেকনিক্যাল দিকটা খুব ভাল জানে৷ ওরা সকলেই এগিয়ে যেতে চায়৷ ওদের বিচার এবং ধারনাও স্বতন্ত্র৷ অল্প বয়সেই ওরা নিজেদের প্রমান করতে চায়৷

বর্তমানে ফিল্মের মার্কেটিং এর উপর বেশী নজর দেওয়া হয়৷ আপনি কি মনে করেন এতে ফিল্মের ব্যবসার উপর প্রভাব পড়ে?

আমি জানি না৷কিন্তু আমার মনে হয় প্রভাব পড়ে৷ নইলে এত প্রচার কেন করা হয়? ভূতনাথ ছবির মধ্যে দিয়ে আমরা একটা খেলা বাজারে নিয়ে আসছি৷ শিশুরা এই খেলাটির মধ্যে দিয়ে খুবই আনন্দ পাবে৷ বিদেশেও এই ধরনের রণনীতি তৈরী করা হয়৷ আর এতে তারা সফলতা লাভ করেন৷ আমরাও এর মধ্যে দিয়ে সফলতা লাভ করব৷

অতিরিক্ত
কথায় কথায় রেগে যান সেলিনা
হিমেশের পর অভিনয়ে আসছেন শিবানি
ডক্টরেট পেতে চলেছেন অক্ষয়
বিগবির ওয়েবসাইট
ফিয়ার ফেক্টারে অক্ষয়
ভুত বিশ্বাস করেন না অমিতাভ