মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নায়িকা তালিকায় সামিল আর এক নেহা

IFMIFM
নেহা ধোপিয়ার পর এবার বলিউডের নায়িকা তালিকায় আর একটি নেহার নাম সামিল হতে চলেছে৷ তিনি হলেন নেহা ওবেরয়৷ উডস্টাক ভিলা ছবিতে নেহা নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন৷ এই ছবিটি 23 শে মে মুক্তি পাবে৷ গত বছর মুক্তিপ্রাপ্ত দশ কাহানিয়া ছবির লাভডেল গল্পটিতে নেহা আফতাব শিবদসানির বিপরীতে অভিনয় করেছিলেন্৷ এছাড়া এর আগে নেহা একটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন৷ তবে হিন্দী ছবিতে উডস্টাক ভিলা ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই নেহা নায়িকা হিসাবে তাঁর কেরিয়ার শুরু করবেন৷

উডস্টাক ভিলা এই ছবির ইউনিটের সদস্যদের মতে সুন্দরী হওয়ার পাশাপাশি নেহার মধ্যে অভিনয় প্রতিভাও রয়েছে৷ অপরদিকে উডস্টাক ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে অনুপম খেরের পিত্র সিকান্দার খেরের বলিউডে অভিনয় যাত্রা শুরু হবে৷ অ্যাকশান, রহস্য আর রোমাঞ্চ সব তথ্যই এই ছবিতে ভরপুর রয়েছে৷ আর এই ছবিতে নেহা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন৷

তবে এই প্রসঙ্গে যে বিষয়টি উল্লেখের তা হল নেহা হল নির্মাতা সঞ্জয় গুপ্তার আত্মীয়৷ সঞ্জয় গুপ্তাই উডস্টাক ভিলা ছবিটি নির্মান করেছেন৷ এই প্রসঙ্গে নেহা মনে করেন আত্মীয় হবার জন্য উডস্টাক ভিলা ছবিতে তিনি সহজেই অভিনয়ের সুযোগ পেয়েছেন৷ কিন্তু পরবর্তীতে তাঁকে নিজের যোগ্যতা দিয়েই অফার হাসিল করতে হবে৷
অতিরিক্ত
মুডের উপর চলেন সলমান
ভূতনাথ একটি স্বতন্ত্র কাহিনী: অমিতাভ
কথায় কথায় রেগে যান সেলিনা
হিমেশের পর অভিনয়ে আসছেন শিবানি
ডক্টরেট পেতে চলেছেন অক্ষয়
বিগবির ওয়েবসাইট