মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রব নে বনা দি জোড়ির নায়িকা হলেন অনুষ্কা

IFMIFM
দীর্ঘ সময়ের পর নির্দেশনায় ফিরছেন আদিত্য৷দিলবালহে দুলহানিয়া লে জায়েঙ্গে এই সুপারহিট ছবিটিতে নির্দেশনা করার পর আদিত্য দীর্ঘ আট বছর নির্দেশনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন৷ আদিত্য চোপড়ার নতুন ছবি রব নে বনা দে জোড়ি৷ অনেক দিন থেকেই আদিত্য চোপড়া এই ছবির নায়িকার সন্ধান চালাচ্ছিলেন৷ অবশেষে তিনি তাঁর মনের মত নায়িকাকে খুঁজে পেয়েছেন৷

ব্যাঙ্গালোরের মডেল অনুষ্কাকে তিনি তাঁর এই ছবির নায়িকা হিসাবে নির্বাচন করেছেন৷ অনুষ্কার বয়স 19 বছর৷ 40 বছরের এক মধ্যবয়্স্ক পুরুষের সঙ্গে 16 বছরের এক তরুনীর প্রেম কাহিনী নিয়ে এই ছবির গল্পটি রচিত হয়েছে৷ কাহিনী অনুয়ায়ীই আদিত্য চোপড়া একজন অল্প বয়সী তরুনীর সন্ধানই করছিলেন৷ আর তার সন্ধান সার্থক হয়েছে৷ অনুষ্কার মধ্যে সেই তারুন্যর সঙ্গে রয়েছে সৌন্দর্য৷

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যশ চোপড়া জানান যে ' পাঞ্জাবের সেই প্রানোচ্ছল ভাবটা সহজভাবে ফুটিয়ে তুলতে পারবে আমরা এমন একজনকেই খুঁজছিলাম৷ আর অনুষ্কার মধ্যে আমরা সেই স্বতস্ফূর্ত ভাবটা খুঁজে পেয়েছি৷ যদিও অনুষ্কার অভিনয় বিষয়ে কোন অভিজ্ঞতা নেই কিন্তু ওর মধ্যে এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা আমাদের এই বিশ্বাস জুগিয়েছে যে ও শাহরুখের বিপরীতে অভিনয় করতে পারবে৷' মে মাসের 16 তারিখ থেকে এই ছবির শুটিং শুরু হবে৷ আর ডিসেম্বর মাসের 12 তারিখে এই ছবিটি মুক্তি পাবে৷
অতিরিক্ত
নায়িকা তালিকায় সামিল আর এক নেহা
মুডের উপর চলেন সলমান
ভূতনাথ একটি স্বতন্ত্র কাহিনী: অমিতাভ
কথায় কথায় রেগে যান সেলিনা
হিমেশের পর অভিনয়ে আসছেন শিবানি
ডক্টরেট পেতে চলেছেন অক্ষয়