নির্মাতা হবার স্বপ্ন সকলেরই থাকে৷ তারকা থেকে শুরু করে নির্দেশক সকলেই নির্মাতা হতে চান৷ আব্বাস মস্তানও এর ব্যাতিক্রম নয়৷ নির্দেশনা থেকে এবার ফিল্ম নির্মানের পথে হাঁটছেন আব্বাস মস্তান৷ নির্দেশনার জগতে এই নির্দেশক ভ্রাতৃদ্বয় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন৷আব্বাস মস্তানের ছবি দর্শকরা আনন্দ সহকারেই দেখেন৷
কারন তাদের ছবিতে রোমান্স, কমেডি, অ্যাকশান সব কিছুই ভরপুর মাত্রায় সামিল থাকে৷ শুধু নিজেদের প্রোডাকশান হাউসের ব্যানারেই নয়, তারা অন্যান্য নির্মাতাদের ছবিতেও নির্দেশনা করেছেন্৷ এদের মধ্যে কোন ছবি হিট হয়েছে আবার কোন ছবি ফ্লপ হয়েছে৷ বর্তমানে এই নির্দেশক ভ্রাতৃদ্বয় ছবি নির্মান করছেন৷ তাদের প্রোডাকশান হাউসের ব্যানারে অনেক ছবিই নির্মিত হচ্ছে৷
নির্মাতা হিসাবে তাদের প্রথম ছবি হল লাইফ পার্টনার৷ এই ছবিটি নির্দেশনা করবেন রুমি জাফরী৷ লাইফ পার্টনার ছবিতে যে সব তারকারা অভিনয় করছেন তারা হলেন গোবিন্দা, ফারদিন খান এবং তুষার কাপুর৷ এই তিনজন নায়কের জন্য নায়িকা নির্বাচনও হয়ে গেছে৷ রুমি জাফরীর গড তুসি গ্রেট হো এই ছবিটি আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে৷ এরপরই তিনি লাইফ পার্টনার ছবিতে নির্দেশনা করবেন৷
|