মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রিমির লাইফ ফান্ডা

IFMIFM
বলিউডের অন্যান্য নায়িকাদের তুলনায় রিমি একটু আলাদা৷ বলিউডে অন্যান্য নায়িকারা আলোচনার শীর্ষে থাকার জন্য যে পদ্ধতিগুলো প্রয়োগ করে রিমি তার ধারেকাছে ঘেষেন না৷ রিমি নিজের অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রতিষ্ঠা অর্জন করতে চান৷ শুটিং শেষ হয়ে যাওয়ার পরই তিনি সোজা বাড়িতে ফিরে যান৷ বলিউডের নিত্য নৈমিত্তিক পার্টিতে তিনি কখনই হাজির হন না৷ কারন তিনি পার্টিতে যেতে পছন্দ করেন না৷ অপরদিকে এই পার্টিগুলোতে অন্যান্য নায়িকারা উপস্থিত হয়ে নির্মতাদের নজরে পড়ার চেষ্টা করেন৷

রিমির কোন বয়ফ্রেন্ড নেই৷ বয়ফ্রেন্ড না থাকার জন্য তাঁর কোন আফসোস নেই৷ বয়ফ্রেন্ডের অভাবও তিনি কখনও অনুভব করেন না৷ শুধুমাত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য তিনি কোন বয়ফ্রেন্ড করতে চান না৷ রিমি এ পর্যন্ত অনেক ছবিতেই অভিনয় করেছেন৷ এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হল হাঙ্গামা, বাগবান, ধুম, ফির হেরাফেরি৷

রিমির শেষ যে ছবিটি মুক্তি পেয়েছিল সেই ছবিটি হল জনি গদ্দার৷ এই ছবিতে রিমি নীল মুকেশের বিপরীতে অভিনয় করেছিলেন৷ অনেক ছবিতেই রিমি বর্তমানে অভিনয় করছেন৷ এরমধ্যে উল্লেখযোগ্য ছবি হল সঙ্কট সিটি, হর্ণ ওকে প্লিজ, ইহা কে হাম সিকান্দার এবং দে তালি৷
অতিরিক্ত
লাইফ পার্টনার
রব নে বনা দি জোড়ির নায়িকা হলেন অনুষ্কা
নায়িকা তালিকায় সামিল আর এক নেহা
মুডের উপর চলেন সলমান
ভূতনাথ একটি স্বতন্ত্র কাহিনী: অমিতাভ
কথায় কথায় রেগে যান সেলিনা